Tuesday, August 11, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদগত ৮ মাস ধরে সঠিক সময়ে বেতন না পাবার কারণে খোয়াই জেলা...

গত ৮ মাস ধরে সঠিক সময়ে বেতন না পাবার কারণে খোয়াই জেলা শিক্ষা আধিকারিক এর কাছে ডেপুটেশন দিলেন চুক্তি বদ্ধ শিক্ষকরা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১১ ই আগস্ট…..গত ৮ মাস ধরে খোয়াই জেলার ৬ শতাধিক চুক্তি বদ্ধ শিক্ষকরা সঠিক সময়ে তাদের বেতন পাচ্ছেনা। তাই তার বাধ্য হয়ে খোয়াই জেলার চুক্তিবদ্ধ শিক্ষক শিক্ষিকারা মঙ্গলবার বিকেলে তাদের ৫ দফা দাবি দাওয়ার ভিত্তিতে খোয়াই জেলা শিক্ষা আধিকারিক নীলমণি দেববর্মা নিকট বিকেল পাঁচটায় এক ডেপুটেশনে মিলিত হন। দেখা গেছে চুক্তিবদ্ধ শিক্ষকদের দাবিগুলির মধ্যে অন্যতম দাবি হলো প্রতিমাসে নির্ধারিত এক তারিখের মধ্যে বেতন প্রদান করা। তাদের চাকুরীর নিরাপত্তা নিশ্চিত করা। এবং শিক্ষক সংকট দূরীকরণ। সহ আরো বেশ কিছু দাবি নিয়ে ডেপুটেশনের মিলিত হয়। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন চুক্তিবদ্ধ শিক্ষকদের একটি প্রতিনিধি দল এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক কমিটির সম্পাদক রাজেন্দ্র দেববর্মা, প্রদ্যুৎ সিনহা, সেবিকা দেবনাথ, সুখেশ দেববর্মা, পীযূষ দেববর্মা এবং ললিতা দেবনাথ । ডেপুটেশন শেষে চুক্তিবদ্ধ শিক্ষকদের জেলা কমিটির সম্পাদক রাজেন্দ্র দেববর্মা সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন যে তারা ২০২৫ সালের নভেম্বর মাস থেকে তাদের এই বেতনের সমস্যা তৈরি হয়। যদিও ঐ সময়ের আগে এই ধরনের সমস্যা ছিলনা। প্রতি মাসের ২৮ থেকে ৩০ তারিখ এর মধ্যে তাদের বেতন নিজ নিজ একাউন্টে চলে আসত। কিন্তু কি কারণে বিগত ৮ মাস ধরে তাদের এই সমস্যার সন্মুখীন হতে হচ্ছে বুঝতে পারছেনা। তাদের এই সমস্যা সৃষ্টি হবার পর তৎকালীন সময়ের খোয়াই জেলার শীক্ষা আধিকারিক স্বপন সরকারের কাছে তাদের প্রতি মাসে বেতন যাতে সঠিক সময়ে হয় এবং অন্যান্য আরো অনেক দাবি সনদ নিয়ে ডেপুটেশন প্রদান করতে গেলে চুক্তি বদ্ধ শিক্ষকদের জেলা শিক্ষা আধিকারিক স্বপন সরকার তাদেরকে বিশ্রী ভাষায় গালাগালি করে বলে অভিযোগ করেন চুক্তি বদ্ধ শিক্ষকরা। জেলা শিক্ষা আধিকারিক স্বপন সরকার এখানেই খান্ত হননি বলেও অভিযোগ করে তাঁর বলেন ডেপুটেশন চলাকালীন সময়ে জেলা শিক্ষা আধিকারিক স্বপন সরকার তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ও প্রদান করে বলে জানান। তাদের এই সমস্যা স্বপন সরকার এর আমল থেকেই শুরু হয়।এর আগে তেমনটা ছিল না। তবে বর্তমান জেলা শিক্ষা আধিকারিক নীলমনি দেববর্মা চুক্তি বদ্ধ শিক্ষকদের আন্তরিক ভাবে তাদের কথা শুনেন এবং তাদেরকে আস্বস্ত করেন এই সমস্যার হাত থেকে অতি সত্বর তারা রেহাই পাবে। এরজন্য তাদের বেতন প্রক্রিয়া বর্তমানে ট্রেজারির মাধ্যমে চালু হতে যাচ্ছে এরজন্য সমস্ত প্রক্রিয়া সমাপ্ত হয়ে গেছে তাই আগামী ২০ শে আগষ্টের মধ্যে সমস্ত চুক্তি বদ্ধ শিক্ষকরা তাদের বেতন পেয়ে যাবেন বলে তাদেরকে আস্বস্ত করেন।আর জেলা শিক্ষা আধিকারিক এর কাছ থেকে এই ধরনের আশ্বাস পেয়ে চুক্তি বদ্ধ শিক্ষকরাও খুসি বলে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য