বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৭ শে জুলাই….খোয়াই এর এক কলেজ পড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব ও উত্তপ্ত করার অভিযোগে খোয়াই মহিলা থানায় মামলা আটক ধৃত এক ব্যক্তি।
ঘটনার বিবরন দিয়ে খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা জানান যে খোয়াই সোনাতল এলাকার বাসিন্দা মৃত অরবিন্দ গুপ্তের ছেলে বেদব্রত গুপ্ত ৪০ একই এলাকার এক কলেজ পড়ুয়া এক ছাত্রীকে বিগত বেশ কয়েকদিন ধরে কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করছিল। সেই কারণে খোয়াই মহিলা থানায় মেয়েটির পরিবারের লোকজন মামলা প্রদান করেন। যথারীতি মামলাটি হাতে পেয়ে ওই ব্যক্তিকে সোমবার দুপুরে মহিলা থানার পুলিশ আটক করেন। গোটা ঘটনার বিষয়ে খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা জানান ধৃত ব্যক্তির বিরুদ্ধে ১২৬(২)/৭৪/৭৮(২)/১১৫(২)/৩৫১(২)/৭৯ বি এন এস ২০২৩ ধারা যুক্ত করে আদালতে পাঠানো হয়।



