Tuesday, July 28, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদ৩০ শে জুলাই খোয়াইতে মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রিভিউ মিটিং করেন মন্ত্রী...

৩০ শে জুলাই খোয়াইতে মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রিভিউ মিটিং করেন মন্ত্রী টিন্কু রায়

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৭শে জুলাই….আগামী ৩০ শে জুলাই খোয়াই সফরে আসছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এখানে বিভিন্ন ধরনের প্রকল্পের উদ্বোধন করবেন এছাড়াও অনেক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।এই বিষয়কে কেন্দ্র করে খোয়াই জেলা ভিত্তিক রিভিউ মিটিং করেন মন্ত্রী টিন্কু রায় ।এই রিভিউ মিটিং এ মন্ত্রী ছাড়াও অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিধায়ক রনজিত দেববর্মা, রাজ্য বিধানসভার মুক্ষ্য সচেতক শ্রীমতি কল্যাণী রায়, জেলা শাসক রজত পন্থ, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্না সিংহ রায় বিভিন্ন প্রজেক্টে অফিসার সহ বিভিন্ন দপ্তরের লাইন ম্যান সহ জেলার সমস্ত অফিসাররা। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিন্কু রায় জানান আগামী ৩০ শে জুলাই মুখ্যমন্ত্রী মানিক সাহা খোয়াই সফরে আসছেন বিভিন্ন ধরনের প্রকল্পের উদ্বোধন করার জন্য। পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এই বিষয়ে ইতমধ্যে সম্পন্ন হয়ে যাওয়া বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতির খোঁজ খবর করতেই জেলা ভিত্তিক এই রিভিউ মিটিংটি ছিল বলে জানান মন্ত্রী টিন্কু রায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য