Monday, July 27, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদনিজ বাড়ি থেকে নেশা সামগ্রী সহ আটক ১০৩২৩ এর এক শিক্ষক ঘটনা...

নিজ বাড়ি থেকে নেশা সামগ্রী সহ আটক ১০৩২৩ এর এক শিক্ষক ঘটনা খোয়াই তাত চৌহমুনী এলাকার।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৭ শে জুলাই….খোয়াই তাঁত চৌহমুনী এলাকার এক বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে ৪৩ বোতল এসকফ সহ এক যুবককে আটক করে।
ঘটনার বিবরণ দিয়ে খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার জানান সোমবার দুপুর নাগাদ একটি গোপন সূত্রের খবরে
খোয়াই শহরের তাঁত চৌমুহনী এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ নেশাজাতীয় এসকফ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সেই যুবকের নাম পল্লব গোপ পিতা মৃত প্রতাপ চন্দ্র গোপ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি পল্লব গোপ তিনি চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষক বলে জানা গেছে।
সাদা পোশাকের পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে সুভাষ পার্ক আউটপোস্টের ওসি রঞ্জিত সরকার-এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ওই ব্যক্তির কাছ থেকে তল্লাশি চালিয়ে প্রায় ৪৩ বোতল অবৈধ নেশাজাতীয় এসকফ উদ্ধার করা হয়।
পুলিশ আটক ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। উদ্ধার হওয়া এসকফ কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। এই অভিযানে উপস্থিত ছিলেন ক্রাইম বিভাগের ডি এস পি সমির রায়, ডি সি এম কিশোর দেববর্মা সহ অন্যান্য পুলিশ অফিসাররা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য