Friday, July 24, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদএক বৃদ্ধ মহিলাকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগের মামলা নিলনা খোয়াই মহিলা থানা।...

এক বৃদ্ধ মহিলাকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগের মামলা নিলনা খোয়াই মহিলা থানা। অবশেষে খোয়াই থানায় মামলা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২২শে জুলাই…….এক বৃদ্ধ মহিলা কে শ্রীলতাহানি এবং মার ধোর করার অভিযোগ, খোয়াই ফায়ার সার্ভিস এলাকার এক প্রভাবশালী ব্যাবসায়ীর গোপন ভালোবাসার কারনে খোয়াই মহিলা থানা পুলিশ মামলা নিতে নারাজ,মালা তুলেনিতে মহিলা থানার চাপ,অবশেষে খোয়াই থানায় মামলা।
ঘটনা বিবরণে জানা যায় গত ১৯ শে জুলাই সন্ধ্যা সময় পশ্চিম জাম্বুরা এলাকায় সুমন সূত্রধরের ছেলে কে এই এলাকার সাগর ভৌমিক নামে একজন প্রচন্ড ভাবে মার ধোর কর ছিলেন। তখন সময় তাকে বাঁচাতে প্রথমে সুমন সূত্রধর আসেন তারপর তাকেও এই এলাকার প্রভাবশালী ব্যক্তি শ্যামল ভৌমিক এর ছেলে সাগর ভৌমিক মারতে থাকেন ।তাদের মারপিটের ঘটনায় আটকানোর জন্য সুমন সূত্রধরের স্ত্রী রুপালি সুত্র ধর এগিয়ে আসালে ঐ বৃদ্ধ মহিলাকে মারতে থাকেন এবং তার কাপড় ছিড়ে ফেলেন বিভিন্ন গোপনীয় জায়গায় আঘাত করেন বলে অভিযোগ জানান সেই বৃদ্ধা। বৃদ্ধ মহিলার আঘাত বেশি হওয়ায় সাথে সাথে তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয় । এই ঘটনার বিষয় নিয়ে খোয়াই মহিলা থানায় লিখিত আকারে অভিযোগ জানান। কিন্তু মহিলা থানার পুলিশ অফিসাররা প্রভাবশালী ঐ ব্যক্তির আঙ্গুলী হেলানের কারনে মামলা নথিভুক্ত করতে নারাজ। এমনকি মামলা তুলে নিতে মহিলা থানার পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয় বলেও অভিযোগ করেন।অবশেষে একদিন পরে ২০ শে জুলাই খোয়াই থানায় মামলা দায়ের করেন।যার কেস নম্বর ৩৬/২০২৬ মামলার ধারা গুলি হল ৩৩১/১১৭/৭৪। এবং এই মামলা হাতে পেয়ে খোয়াই থানার পুলিশ তদন্ত শুরু করছেন বলে জানা যায়। এখানে সবচেয়ে অবাক করার বিষয় হল মহিলা সংক্রান্ত বিষয় এবং মহিলার কাপড় ছিড়ে ফেলা হয় ও তার বিভিন্ন গোপনীয় জায়গার আঘাত করা হয় তারপরও মহিলা থানা প্রভাবশালী ব্যক্তির ছেলের মামলা নথিভুক্ত না করায় খোয়াই শহর জুড়ে বিভিন্ন মহলে অনেক গুঞ্জন ও প্রশ্ন উঠেতে সুরু করেছে খোয়াই মহকুমা জুড়ে। অন্যদিকে খোয়াই এর সাধারণ মানুষের প্রশ্ন তাহলে কি খোয়াই মহিলা থানার পুলিশ সেই প্রভাবশালী ব্যক্তির দেওয়া কোন উপঢৌকনের বিনিময়ে সেই মামলা তুলে নিতে সেই মহিলার উপর চাপ সৃষ্টি করছিল পুলিশ? সেই চর্চাই সর্বত্র খোয়াই জাম্বুরা এলাকা জুড়ে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 + 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য