Saturday, October 24, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদএক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য খোয়াই শহর জুড়ে।

এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য খোয়াই শহর জুড়ে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৪শে অক্টোবর…… শুক্রবার গভীর রাতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে খোয়াই মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার বিবরণে জানা যায় মাত্র তিন-চার মাস আগে নতুন করে সংসার শুরু করেছিলেন ৩৭ বছর বয়সি মনিকা দেবনাথ। কিন্তু সেই সংসারের পথচলা শেষ পর্যন্ত এমন মর্মান্তিক পরিণতির দিকে এগিয়ে যাবে, তা ভাবতেই পারছেন না অনেকেই। তাঁর মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, মৃত গৃহবধূর নাম মনিকা দেবনাথ, বয়স ৩৭ বছর। তাঁর স্বামীর নাম লক্ষণ পাল, পিতা মৃত ক্ষিতীশ চন্দ্র পাল খোয়াই মরা নদী এলাকায় বাড়ি। জানা যায়, মনিকা দেবনাথ আগে বিবাহিত ছিলেন। প্রথম স্বামীর মৃত্যুর পর তিনি লক্ষণ পালকে বিয়ে করেন। মনিকার আগের সংসারে ১৫ বছর বয়সি একটি কন্যাসন্তানও রয়েছে। এবং তারা দুর্গানগর লালমাটি এলাকায় একটি বাড়িতে ভাড়াটিয়া থাকতো।পুলিশ সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে মনিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ফাঁসিতে আত্মহত্যার কথা জানা গেলেও, মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা মহলে সন্দেহ তৈরি হয়েছে। ঠিক কী পরিস্থিতিতে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।এদিকে, ঘটনার তদন্তে নেমে পুলিশ মনিকার স্বামী লক্ষণ পালকে আটক করেছে বলে জানা গেছে। খোয়াই মহিলা থানার ওসি জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশি তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের রহস্য স্পষ্ট হবে।একদিকে ৩৭ বছরের এক মহিলার আকস্মিক মৃত্যু, অন্যদিকে তাঁর রেখে যাওয়া ১৫ বছরের কন্যাসন্তানের ভবিষ্যৎ—সব মিলিয়ে ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে গভীর শোক ও উদ্বেগ। তবে মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই এখন ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছেন মহাকুমা বাসি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য