Thursday, October 22, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই বনকর এলাকার দশমী ঘাটে নিরাপত্তার জন্য মহকুমা শাসকের দুর্যোগ মোকাবিলার টিম...

খোয়াই বনকর এলাকার দশমী ঘাটে নিরাপত্তার জন্য মহকুমা শাসকের দুর্যোগ মোকাবিলার টিম ছিল অনুপস্থিত!

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২২শে অক্টোবর……খোয়াই বনকর এলাকার দশমি ঘাটে দুর্গা প্রতিমা বিসর্জন করতে আসা ভক্তদের নিরাপত্তার জন্য খোয়াই মহকুমা শাসকের যে দুর্যোগ মোকাবিলার একটি দল রয়েছে এই দলটির কোন অস্তিত্ব ছিলনা খোয়াই বনকর এলাকার
দশমি ঘাটে তা নিয়ে বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। দেখা গেছে খোয়াই মহকুমাতে প্রতিবছর কোন না কোন কারণ বসত দুর্যোগ মোকাবিলার মোহড়া চলে, বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে,এবং তা নিয়ে প্রশাসনিক প্রস্তুতি এবং প্রচার সবই রয়েছে। কিন্তু বাস্তবে যখন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্ন উঠছে, তখন কোথায় দুর্যোগ মোকাবিলা বাহিনী? খোয়াই পুর পরিষদের ব্যবস্থাপনায় খোয়াই বনকর এলাকায় প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।
প্রতিমা নিরঞ্জনের সময় জলে নামতে গিয়ে কিংবা অন্য কোনও কারণে যেকোনও মুহূর্তে বিপত্তি ঘটতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ চালানো এবং প্রাণহানি এড়াতে দুর্যোগ মোকাবিলা বাহিনীর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এখানে অভিযোগ, খোয়াইয়ের বনকর এলাকায় প্রতিমা নিরঞ্জনের মতো ঝুঁকিপূর্ণ কর্মসূচিতে খোয়াই মহকুমা প্রশাসনের অধীন দুর্যোগ মোকাবিলা বাহিনীর কোনও উপস্থিতি চোখে পড়েনি। কেন এই বাহিনীকে সেখানে মোতায়েন করা হয়নি, তা নিয়েও উঠছে প্রশ্ন।
বিভিন্ন মহলের অভিযোগ, দুর্যোগ মোকাবিলার নামে মহড়া ও প্রস্তুতিতে বিপুল অর্থ ব্যয় করা হলেও বাস্তবে জরুরি পরিস্থিতিতে সেই প্রস্তুতির প্রতিফলন কতটা দেখা যাচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। তবে মহড়ায় ঠিক কত টাকা ব্যয় হয়েছে এবং নিরঞ্জনস্থলে বাহিনী মোতায়েনের কোনও পরিকল্পনা ছিল কি না, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য সামনে আসেনি।প্রশ্ন উঠছে, প্রতিমা নিরঞ্জনের মতো ঝুঁকিপূর্ণ কর্মসূচিতে পর্যাপ্ত নিরাপত্তা ও উদ্ধারব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব কার? কোনও অনভিপ্রেত ঘটনা ঘটে গেলে তখন দায়ভার কে নেবে? আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা কি প্রশাসনের কর্তব্য নয়? এখন খোয়াই মহকুমা প্রশাসনের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি যেন কেবল মহড়া ও আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে যেমনটা হয়েছিল তেলিয়ামুড়ায় এক ট্রাক চালকের মৃত্যু সেই ঘটনা ,আজও অনেকের মনে তাজা হয়ে আছে সেটা ছিল দূর্যোগ মোকাবিলা দলের বের্থতার কারনে। তাই বাস্তব পরিস্থিতিতেও তাদের কার্যকর প্রতিফলন দেখা যায় এটাই খোয়াই মহকুমা বাসির দাবি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য