Tuesday, June 23, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই সহরের একজন আদর্শবান শিক্ষক দিব্যেন্দু বিকাশ চক্রবর্তীর জীবনাবসান

খোয়াই সহরের একজন আদর্শবান শিক্ষক দিব্যেন্দু বিকাশ চক্রবর্তীর জীবনাবসান

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২২ জুন…. একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে বই পড়ান না, তাদেরকে একজন সমাজ সুধাকরও বলা হয়ে থাকে।এই ধরনের শিক্ষকরা শিক্ষার্থীদের মনের ভেতর আলোর প্রদীপ জ্বালিয়ে থাকেন প্রতিনিয়ত। তেমনই দিব্যেন্দু বিকাশ চক্রবর্তী ছিলেন ঠিক এমনই একজন দুর্লভ ও আদর্শবান শিক্ষক। দীর্ঘ কর্মজীবনে তিনি শুধু বিদ্যাদানই করেননি, বরং হাজারো ছাত্রছাত্রীর চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ ও সামাজিকতা শেখাতে আজীবন কাজ করে গেছেন। রবিবার গভীর রাতে উনার এই প্রয়াণে শিক্ষাঙ্গনে এক গভীর শোকের ছায়া নেমে আসে।শিক্ষকতা ও আদর্শে দিব্যেন্দু বিকাশ বিকাশ চক্রবর্তী উনার শিক্ষকতা জীবনে সবসময় শিক্ষার মান উন্নয়নের দিকে জোর দিয়েছেন। তিনি প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন ও স্নেহ করতেন। উনার পড়ানোর ধরন ছিল খুব সহজ ,সড়ল ও সুন্দর। তিনি বিশ্বাস করতেন, একটি ভালো সমাজ গড়ে তুলতে হলে সুশিক্ষিত ও আদর্শবান মানুষের কোনো বিকল্প নেই।শিক্ষার্থীদের ওপর প্রভাব উনার ক্লাসে শুধু পড়াশোনা হতো না, সেখানে সততা, নিয়মশৃঙ্খলা, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং বড়দের প্রতি শ্রদ্ধাবোধ,ও কি ভাবে সন্মান প্রদর্শন করতে হয় যা শেখানো হতো। প্রাক্তন ছাত্রছাত্রীরা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন যে, কীভাবে স্যার তাঁদের জীবনের সঠিক পথ দেখিয়েছিলেন। তিনি সাধ্যমত শিক্ষার্থীদের নানাভাবে সাহায্য করতেন এবং কারো কোনো সমস্যা থাকলে সব সময় পাশে দাঁড়াতেন। শিক্ষা ক্ষেত্রে উনার অবদান ও শিক্ষা ক্ষেত্রে এই নিরলস পরিশ্রম ও নিষ্ঠা সমাজে উনাকে এক অন্যত্র উচ্চতায় নিয়ে গিয়েছিল। তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন অভিভাবক, দার্শনিক পথপ্রদর্শক ও। উনার দেখানো পথে হেঁটে আজ উনার বহু ছাত্রছাত্রী সমাজের বিভিন্ন উচ্চপদে প্রতিষ্ঠিত। শ্রদ্ধেয় শিক্ষক দিব্যেন্দু বিকাশ চক্রবর্তী দীর্ঘদিন খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবং পরবর্তীতে সোনাতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিজ দায়িত্ব পালন করে শেষে অবসর গ্রহণ করেন। উনার মতো একজন মহান শিক্ষকের জীবনাবসান এক বিরাট শূন্যতা সৃষ্টি করল শিক্ষা জগতে। উনার শুন্য স্থান হয়তো কোনোদিন আর পূরণ হবে না। তবে তিনি নিজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। উনার এই আদর্শ ও শিক্ষা আগামী দিনের শিক্ষকদের জন্যও এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে থাকবে। তাই উনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং প্রয়াত শিক্ষকের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান স্থানীয় বিধায়ক শ্রী নির্মল বিশ্বাস মহাশয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য