Saturday, June 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদসিপিআইএম নিদয়া অঞ্চল কমিটির প্রতিবাদ মিছিল ও সভা

সিপিআইএম নিদয়া অঞ্চল কমিটির প্রতিবাদ মিছিল ও সভা

সিপিআইএম নিদয়া অঞ্চল কমিটির উদ্যোগে শনিবার বিকেলে ভবানীপুর বাজারে এক প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান বক্তা ছিলেন সিপিআইএম সোনামুড়া মহকুমা সম্পাদক তথা বামপন্থী বিধায়ক শ্যামল চক্রবর্তী ও মহকুমার সম্পাদক মন্ডলীর সদস্য অধীর ভৌমিক। ভবানীপুর বাজারে মিছিল পরিক্রমা করে রাস্তার পাশে একটি জমায়ের সভা করে ‌। সভায় সভাপতিত্ব করেন সুভাষ দেব।

কর্মসূচির ইস্যুটা ছিল সাম্প্রতিক কেন্দ্রীয় সরকার বিভিন্ন জ্বালানির দাম, বিদ্যুতের দাম অত্যাধিক হারে বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী দাম হুহু করে বেড়ে যাচ্ছে, অথচ এই রাজ্যের সরকার বা প্রশাসন কারো কোন হেল্প দোল না থাকার পরিপ্রেক্ষিতে বামপন্থী দল মাঠে নেমে মানুষকে জানান দেওয়ার জন্য ধনপুর বিধানসভা এলাকার বিভিন্ন বাণিজ্যিক স্থান গুলিতে প্রতিবাদে সরব হয়ে মিছিল ও সভা সংঘটিত করে চলছেন। লক্ষণীয় বিষয়, এখন পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বহু বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে এজাতীয় কর্মসূচিতে বামেরা সরব হয়েছেন। তাদের এই কর্মসূচিকে আশি শতাংশ মানুষ সমর্থন জানিয়েছে বলে দলীয় সূত্রের খবর। দলীয় সূত্রে আরো খবর আগামী দিন বাকি যে সমস্ত বাণিজ্যিক এলাকা গুলি রয়েছে প্রতিটিতেই তাদের এ জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তাতে করে একদিকে সংগঠন শক্তিশালী হচ্ছে অপরদিকে মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থন ও পাচ্ছে ‌। এই ইস্যুটা তাদের কাছে অত্যান্ত বাস্তব মুখী ইস্যু!

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven + sixteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য