বাসুদেব ভট্টাচার্য্যী খোয়াই ১৯ শে জুন…… শুক্রবার দুপুরে বাড়ি ফেরার পথে খোয়াই পূর্ব গণকি এলাকাতে ব্রিজ থেকে পড়ে গিয়ে মৃত্যু ৮০ বছরের এক বৃদ্ধের।ঘটনার বিবরণ দিয়ে দমকল কর্মী এবং মৃত ব্যক্তির ছেলে জানান শুক্রবার বেলা বারোটা নাগাদ বাড়িতে যাওয়ার সময় পূর্ব গনকি বাট্টা সংলগ্ন স্থানের ব্রিজ থেকে পড়ে জান সাধন দে নামের ৮০ বছরের এক বৃদ্ধ । পরবর্তীতে এই খবর পেয়ে স্থানীয় লোকজন এবং দমকল দপ্তরের কর্মীরা তড়িঘড়ি খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন আহত সাধন দে কে।তখন কর্তব্যরত চিকিৎসক অনেক চেষ্টার পরও আহত রোগীকে বাঁচাতে পারিনি। শেষে কর্তব্যরত চিকিৎসক সাধন দে কে মৃত বলে ঘোষণা করেন। তবে বিভিন্ন মহলের বক্তব্য দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট এলাকার ব্রিজটি বেহাল অবস্থা রয়েছে। সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে। অন্যদিকে বিভিন্ন মহলে আরো বক্তব্য ব্রিজটিতে যদি রেলিং থাকতো হয়তো এত বড় দুর্ঘটনা আজ ঘটত না। এবং এই লোকটির মৃত্যু হতো না। এই ঘটনায় পূর্ব গনকি এলাকার গ্রাম শোকের ছায়া নামে।



