Friday, June 5, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদএন ডি পি এস মামলায় আদালত এক ব্যক্তিকে ৫ বছরের জেল ৫০...

এন ডি পি এস মামলায় আদালত এক ব্যক্তিকে ৫ বছরের জেল ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের জেলের সাজা দেন।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৫ই জুন.…এন ডি পি এস মামলায় খোয়াই এর এক আদালত শুক্রবার এক ব্যক্তিকে ৫ বছরের জেল, ৫০,০০০ হাজার টাকা জরিবানা ও অনাদায়ে আরো এক বছরের জেল হাজতে থাকার নির্দেশ দেন।শুক্রবার বিকেলে খোয়াই এর এক মহামান্য আদালত খোয়াই লাল ছড়া এলাকার বাসিন্দা দীপঙ্কর দাস নামে এক ব্যক্তিকে এন ডিপি এস মামলার অভিযুক্ত ঐ ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানা প্রদান করেন। অনাদায় আরো এক বছরের কারাদণ্ডের আদেশ প্রদান করেন। জানা যায় এই মামলার নাম্বার ৯৭/২০২৩। এই মামলার সূত্রপাত ১৭-১২ ২০২৩ তারিখে এই তারিখে।এই মামলার আসামি দীপঙ্কর দাস পিতা মৃত ধন রঞ্জন দাস কে হিরোইন সমেত আটক করেন খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রনজিত সরকার। সেই মোতাবেক এই মামলার তদন্ত কারি অফিসার তথা সাব ইন্সপেক্টর রঞ্জিত সরকার মাননীয় আদালতে কাছে চার্জশিট জমা দেন। তাতে ১৫ জন এই মামলায় সাক্ষ্য প্রদান করে। তাদের সাক্ষ্য দানের উপর ভিত্তি করে শুক্রবার বিকেলে মাননীয় আদালতের বিচারপতি আসামি দীপঙ্কর দাস কে পাঁচ বছরের জন্য সশ্রম কারাদণ্ড প্রদান করলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য