বর্তমান সরকার জন বান্ধব সরকার। যেন কল্যাণমুখী কাজকর্মই তার মূল লক্ষ্য। তা আরো একবার পরিষ্কার হয়ে গেল মন্ত্রী টিংকু রায়ের জনকল্যাণমুখী কার্যকর্মে। কবিরাজের অসুস্থ মিষ্টির কারিগরের প্রতি তার যে দায়বদ্ধতা তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
৪ জুন: শ্রম দপ্তরের সহায়তায় চিকিৎসা ও পুনর্বাসনের পর সুস্থ হয়ে বাড়ি ফিরছেন দক্ষিণ ত্রিপুরা জেলার একটি মিষ্টির দোকানে কর্মরত বহিরাজ্যের এক কারিগর। কয়েক মাস আগে কর্মস্থলে দুর্ঘটনাবশত তার শরীরে গরম তেল পড়ে গুরুতরভাবে আহত হন তিনি।
বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ওই শ্রমিক সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। আজ বিকেল সাড়ে ৩টায় জিবি হাসপাতালে উপস্থিত থাকবেন রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তাঁর উপস্থিতিতেই ওই শ্রমিককে আনুষ্ঠানিকভাবে নিজ বাড়িতে পাঠানো হবে। শ্রম দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত শ্রমিকের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার সমস্ত ব্যবস্থা দপ্তরের উদ্যোগেই সম্পন্ন করা হয়েছে।
এদিকে, এই মানবিক উদ্যোগ ও শ্রমিক কল্যাণমূলক কার্যক্রমের সাক্ষী থাকতে সকল সাংবাদিক বন্ধুদের উপস্থিত থাকার জন্য শ্রম দপ্তরের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।



