বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১লা জুন…..কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে খোয়াই বিভাগের অন্তর্গত খোয়াই সিঙ্গিছড়ার চেরমা এলাকার ২০৮ নং জাতীয় সড়কের পাশে অবস্থিত প্রাণী সম্পদ দপ্তরের অফিস সহ বিস্তীর্ণ এলাকায় সোমবার সকাল সাতটা থেকে ১১ টা পর্যন্ত বৃক্ষরোপণ ও বিভিন্ন ফলের চারাগাছ বিতরণ করে। এই উদযাপন কমিটির সভাপতি খোয়াই পুরপরিষদের প্রাক্তন চেয়ারপার্সন সুখেন্দু বিকাশ দে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানের শুরু করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সদস্য তথা খোয়াই এর বিধায়ক নির্মল বিশ্বাস। উদযাপন কমিটির আহ্বায়ক ও নাট্য ব্যক্তিত্ব অরুণ পাল সহ ছাত্র যুব, শিক্ষক , কর্মচারী,শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক। বৃক্ষরোপন শেষ করে চেরমা থেকে সিঙ্গিছড়া দুই নং স্কুল পর্যন্ত জাতীয় সড়কের দুই পাশের জনগণের মধ্যে বিভিন্ন ফলের চারা বিতরণ করেন এই উৎযাপন কমিটির সদস্যরা। তাদের দেওয়া আম ,কাঁঠাল ,পেয়ারা, জলপাই, কামরাঙ্গা সহ বিভিন্ন ফলের চারাগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জনগন গ্রহণ করেন।সুকান্ত ভট্টাচার্যের এই অনুষ্ঠান কে সফল করে তুলতে সংশ্লিষ্ট এলাকার জনগণ ও সহযোগিতার হাত সম্প্রসারিত করেন । এবং সবার সার্বিক উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানটি।



