রাজ্যের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সাংবাদিক সম্মেলন করল গণমুক্তি পরিষদ। রাজধানীর সিপিএম রাজ্য কার্যালয়ে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের বিশিষ্ট নেতৃবৃন্দ। সিপিএম রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত গণমুক্তি পরিষদের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের সভাপতি রাধাচরণ দেববর্মা, নেতা নরেশচন্দ্র জমাতিয়া এবং প্রণব দেববর্মা। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন দাবি, জনস্বার্থমূলক বিষয় এবং বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন ।
সাংবাদিক সম্মেলনে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কেও ইঙ্গিত দেওয়া হয়। গণমুক্তি পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে তাদের আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।



