Wednesday, May 27, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদআবারো বিরাট সাফল্য খোয়াই জেলা পুলিশের। প্রচুর জাল টাকা এবং নেশার ট্যাবলেট...

আবারো বিরাট সাফল্য খোয়াই জেলা পুলিশের। প্রচুর জাল টাকা এবং নেশার ট্যাবলেট উদ্ধার।

ঘটনা বিবরণে জানা যায় বুধবার সকালে সাদা পোশাকের পুলিশের কাছে খবর আসে কল্যানপুর থানাধীন বাগান বাজার এলাকায় এক শিক্ষক কার্তিক দেবনাথ এর কাছে কিছু জাল টাকা রয়েছে সেই মোতাবেক ওই ব্যক্তির প্রতি তীক্ষ্ণ নজর রাখেন সাদা পোশাকের পুলিশ। অবশেষে বুধবার তাকে আটক করে তার কাছ থেকে প্রথম ধাপে ২২,৬০০ ভারতীয় জাল টাকা উদ্ধার করেন। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে জাল টাকা ও নেশার ট্যাবলেট উদ্ধার করা হয় । অন্যদিকে কল্যাণপুর থানার বড়বাবু সহ পুলিশ কর্মীরা গভীর কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন। বিগত কয়েকদিন আগেও কল্যানপুর থানার অন্তর্গত গুমরাই ছড়া থেকে অবৈধ ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে আটক করেন সাদা পোশাক পরিত পুলিশ। সেই ক্ষেত্রেও কল্যাণপুর থানার পুলিশ শীতঘুমে। আজও জাল টাকার বাণিজ্যর এক কারবারি কল্যাণপুর থানার অন্তর্গত বাগান বাজার থেকে উদ্ধার করা হয়েছে কিন্তু কল্যাণপুর থানার বাবুরা সেই দিকে কোন নজর নেই। অবশেষ মহাদেব টিলা এলাকায় ওই ব্যক্তির বাড়িতে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার এবং সাদা পোশাকের পুলিশ ও ডি সিএম সহ অন্যান্য আধিকারিকরা ঐ ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধ নেশার ট্যাবলেট এবং আরো জাল টাকা উদ্ধার করে এবং এই চক্রের সঙ্গে বাকিদেরও জালে তুলতে পুলিশ তৎপর রয়েছেন । গোটা বিষয়টি নিয়ে খোয়াই জেলার অতিরিক্ত পুলিশে আধিকারিক জাস্টিন জোসেফ প্রতিক্রিয়া দিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য