Wednesday, May 27, 2026
বাড়িখবররাজ্যতিপ্রাল্যান্ড দাবিকে সামনে রেখে আগরতলায় আইপিএফটির এমসিসি সম্মেলন!

তিপ্রাল্যান্ড দাবিকে সামনে রেখে আগরতলায় আইপিএফটির এমসিসি সম্মেলন!

নিজস্ব প্রতিনিধি,আগরতলা: পৃথক রাজ্য ‘তিপ্রাল্যান্ড’ গঠনের দাবিকে সামনে রেখে বুধবার আগরতলার সুপারি বাগানস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে আইপিএফটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এমসিসি সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃত্ব।দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং।পাশাপাশি সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত মন্ত্রী এন. সি. দেববর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, প্রতি বছরই কেন্দ্রীয় কমিটির উদ্যোগে একদিনব্যাপী এমসিসি বৈঠকের আয়োজন করা হয়। এবারের বৈঠকে এডিসি নির্বাচনের ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাশাপাশি আইপিএফটির তিন বছর পূর্তি উপলক্ষে আগামী দিনে রাজ্য সম্মেলন এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য