Thursday, May 14, 2026
বাড়িখবররাজ্যলেফুঙ্গা ও গামছা কোবরা বাজার পরিদর্শন করলেন এডিসির সিইএম এবং মন্ত্রী রতন...

লেফুঙ্গা ও গামছা কোবরা বাজার পরিদর্শন করলেন এডিসির সিইএম এবং মন্ত্রী রতন লাল নাথ

মোহনপুরের লেফুঙ্গা বাজারটিকে একটি মডেল মার্কেট হিসেবে গড়ে তোলা হবে ।বিষয়টি নিয়ে এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুলিয়েল দেববর্মা এবং মন্ত্রী রতনলাল নাথ লেফুঙ্গা বাজার কমিটির সাথে বৈঠক করেছেন ।বৈঠক শেষে মন্ত্রী রতনলাল নাথ এই সংবাদ জানান ।এদিন গামছা কোবরা বাজারও পরিদর্শন করে এই যৌথ প্রতিনিধি দলটি।

মোহনপুর মহকুমাকে সার্বিকভাবে সাজিয়ে তুলতে যৌথভাবে মাঠে নেমেছে রাজ্য সরকার এবং এডিসি প্রশাসন ।বৃহস্পতিবার কৃষি মন্ত্রী রতন লাল নাথ এডিসির নতুন মুখ্য কার্যনির্বাহী সদস্য তথা সিইএম রুনিয়েল দেববর্মা কে সাথে নিয়ে একাধিক বাজার পরিদর্শন করেন। প্রতিনিধি দলে রাজ্য সরকার এবং এডিসি প্রশাসনের আধিকারিকরাও ছিলেন । প্রথমে প্রতিনিধি দলটি গামছা কোবরা বাজার পরিদর্শন করে ।এই বাজারটিকে একটি আধুনিক বাজারে পরিনত করতে আড়াই কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে ।টেন্ডার দাখিলের পর ওয়ার্ক অর্ডার হয়ে গেছে।অবিলম্বে নির্মান কাজ শুরু হবে। নির্মাণ কাজ তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়। গামছা কোবরা বাজার পরিদর্শনের পর প্রতিনিধি দলটি লেফুঙ্গা বাজার পরিদর্শনে যায় ।এই বাজারটিকে একটি মডেল মার্কেট হিসেবে গড়ে তোলা হবে ।এর জন্য ৬ কোটি টাকা ধার্য করা হয়েছে। মডেল মার্কেটের নির্মাণ কাজ ৫০ শতাংশ সমাপ্ত হয়ে গেছে ।এদিন লেফুঙ্গা বাজার পরিদর্শন করে এডিসির সিইএম রুনিয়েল দেববর্মাকে পাশে নিয়ে মন্ত্রী রতন লাল নাথ এই সংবাদ জানান ।তিনি আরো জানান, লেফুঙ্গা বাজারটিকে মডেল মার্কেট হিসেবে গড়ে তোলার জন্য বাজার কমিটির সাথে তারা একটি বৈঠক করেছেন। বৈঠকে বাজার কমিটির সহযোগিতা চাওয়া হয়েছে।

এদিকে বাজার উন্নয়নে এডিসি প্রশাসন এবং রাজ্য প্রশাসনের যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন লেফুঙ্গা বাজার কমিটির সদস্যরা। তারা জানান ,এই ধরনের যৌথ উদ্যোগ এর আগে কখনো দেখা যায়নি ।এর ফলে সার্বিক উন্নয়নের কাজ তরাম্বিত হবে বলে মনে করছেন লেফুঙ্গা বাজারের ব্যবসায়ীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য