Saturday, April 18, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াইতে পালিত হলো ভগৎ সিংহের ৯৫ তম শহীদ দিবস উপলক্ষে ডি ওয়াই...

খোয়াইতে পালিত হলো ভগৎ সিংহের ৯৫ তম শহীদ দিবস উপলক্ষে ডি ওয়াই এফ আই এর শ্রদ্ধাঞ্জলি ও এস এফ আই এর রক্তদান শিবির।

বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ২৩শে মার্চ……..দেশের মহান স্বাধীনতা সংগ্রামের আরেক অমর বীর শহীদ ভগৎ সিংহের ৯৫ তম শহীদান দিবস উপলক্ষে রবিবার সকালে খোয়াইতে উনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায় ডি ওয়াই এফ আই। এই দিনই পৃথক ভাবে রক্তদান শিবিরেরও আয়োজন করে এস এফ আই।এই দিন সকালে সংগঠনের বিভাগীয় কমিটির উদ্যোগে খোয়াই শহর ও শহরতলীর যুবকর্মীরা জড়ো হন জেলা শহরের প্রাণকেন্দ্র সুভাষপার্কের সি পি আই এম এর অঞ্চল কার্য্যালয়ের সামনে।এখানে প্রথমেই সংগঠনের পতাকা উত্তোলন করেন ডি ওয়াই এফ আই এর বিভাগীয় সম্পাদক গৌতম পাল।শহীদ ভগৎ সিংহের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গৌতম পাল সহ গণ আন্দোলনের নেতা কানন দত্ত, যুবনেতা সুমন দেব, বিশ্বজিত দাস, তাপস দেব সহ অন্যান্য নেতৃবৃন্দরা।ভগৎ সিংহের জীবন ও সংগ্রাম বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কানন দত্ত।পরে কবিগুরু পার্ক স্থিত পার্শ্বনাথ মুকুল ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এস এফ আই এর বিভাগীয় কমিটির পক্ষ থেকে।সেখানে দশজন স্বেচ্ছায় রক্তদান করেন ।উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতা পদ্ম কুমার দেববর্মা, এস এফ আই এর বিভাগীয় সভাপতি সৌরভ দেব ও বিভাগীয় সম্পাদক নারায়ন নমঃদাস , প্রাক্তন ছাত্রনেতা মনোজ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দরা।জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা রক্তদাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য