Saturday, November 28, 2026
বাড়িখবররাজ্যছৈলেংটা বাজারে পথ দুর্ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ীর মৃত্যু, শোকের ছায়া এলাকায়

ছৈলেংটা বাজারে পথ দুর্ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ীর মৃত্যু, শোকের ছায়া এলাকায়

ধলাই জেলার ছৈলেংটা বাজারে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল ৫২ বছর বয়সী ব্যবসায়ী উত্তম ঘোষের। টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর শুক্রবার রাতে আগরতলার জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার ময়নাতদন্তের পর তাঁর মরদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে সকালে প্রতিদিনের মতো দোকান খুলে পুজো দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন উত্তম ঘোষ। সেই সময় ঠাকুরের পুজোর জন্য জল আনতে রাস্তা পার হচ্ছিলেন তিনি। ঠিক তখনই দ্রুতগতিতে ছুটে আসা একটি ইকো গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন উত্তম।

ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে ছৈলেংটা স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কুলাই হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানেও তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে পাঠানো হয়। সেখানে টানা কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত শুক্রবার রাতে মৃত্যু হয় তাঁর। শনিবার ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। উত্তম ঘোষের মৃত্যুর খবরে পরিবার-পরিজনদের পাশাপাশি ছৈলেংটা বাজার এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য