Saturday, November 28, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াইতে পুর নির্বাচনে বিভিন্ন পঞ্চায়েত এলাকার বহিরাগত শাসকদলের নেতা কর্মীদের দাদা গিরি,পশ্চিম...

খোয়াইতে পুর নির্বাচনে বিভিন্ন পঞ্চায়েত এলাকার বহিরাগত শাসকদলের নেতা কর্মীদের দাদা গিরি,পশ্চিম জাম্বুরার লক্ষী দত্তই প্রমাণ প্রেসমিটে জানান বিধায়ক।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৮ শে নভেম্বর……খোয়াই পুর পরিষদের নির্বাচনে চলছে ছাপ্পা ভোট। সেই কারণে নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছিল সিপি আই এম দল । এই দিন ছিল বিভিন্ন পঞ্চায়েতের শাসক দলের নেতা কর্মীদের দাপাদাপি এবং শাসক দল কিভাবে ছাপ্পা ভোট দিচ্ছিল সেই ভোটের তথ্য প্রমান দিয়ে শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করলেন খোয়াই সিপিআইএম দলের মহকুমা কমিটির পক্ষ থেকে বিধায়ক নির্মল বিশ্বাস। শনিবার দুপুরে প্রেসমিট করতে গিয়ে বিধায়ক নির্মল বিশ্বাস বলেন শুক্রবারের পুর ও নগর পঞ্চায়েতের নির্বাচনে ভোট গ্রহণের দিন খোয়াই পুর এলাকার সবকটি ওয়ার্ডের বুথে বুথে সারাদিন দাপিয়ে বেড়িয়েছে পুর এলাকা বহির্ভূত বিভিন্ন পঞ্চায়েত এলাকার বহিরাগত শাসকদলীয় নেতা কর্মীরা।এরকমই অভিযোগ করেন বিধায়ক নির্মল বিশ্বাস প্রেস মিটে বসে।আর এই অভিযোগের স্বপক্ষে জলজ্যান্ত প্রমাণ পশ্চিম জাম্বুরার লক্ষী দত্ত।খোয়াই ব্লকের অন্তর্গত জাম্বুরা পঞ্চায়েতে ওনার বাড়ী।অবসরপ্রাপ্ত শিক্ষক শান্তি রঞ্জন দত্ত মহিলার স্বামী।ভোটের দিন খোয়াই সরকারী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ১৩নং ওয়ার্ডের বুথে সারাদিন সরব উপস্থিতি দেখা গেছে লক্ষী দত্তের।সাধারণ ভোটারদের বিভিন্ন ভাবে ভোটদানে বাধা দিয়ে গেছেন তিনি।বিরোধী দলীয় সমর্থক ভোটারদের নানাভাবে উত্যক্ত করেছেন।বুথে উপস্থিত বামফ্রন্টের সি পি আই এম এর প্রার্থী সায়ন্তিকা দেবকে বারবার উত্যক্ত করেছেন।বিভিন্ন অযৌক্তিক কথা বলে বামফ্রন্ট প্রার্থীকে বিরক্ত করেছেন।এমনকি বামফ্রন্ট প্রার্থী সায়ন্তিকা দেব ভোট দিতে গেলে লাইনে দাঁড়ানোর সময়েও তিনি প্রার্থীর ভোটদানে বাধা দিয়েছেন বলে অভিযোগ।বামফ্রন্ট বিধায়ক নির্মল বিশ্বাস নিজেও ১৩ নং ওয়ার্ডের একজন ভোটার।বিধায়ক ভোট দিতে গেলেও তিনি বারবার অহেতুক ঝামেলা সৃষ্টি করে গেছেন বলে অভিযোগ বিধায়কের।কেন বিধায়ক নির্মল বিশ্বাস ভোটের লাইনে! এই প্রশ্ন তুলেছেন তিনি।এমনকি সাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড়িয়েও বামফ্রন্ট প্রার্থীর বিরুদ্ধে অযৌক্তিক কথা বলেছেন।ওনার মূল উদ্দেশ্য ছিল বামফ্রন্ট প্রার্থী যাতে বুথ ছেড়ে চলে যায়।এখন জিজ্ঞাসা হলো যে, সমস্ত রকমের নীতি নির্দেশিকা অমান্য করে পঞ্চায়েত এলাকার লোক হয়ে তিনি কেন পুর ভোটের বুথে!বামফ্রন্টের প্রার্থীকে বারবার জেরা করার অধিকার কে দিল ওনাকে! কোন্ আইনে তিনি পুর ভোটের বুথে সারাদিন উপস্থিত থেকেছেন!সাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি বামফ্রন্ট প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে গেলেন।জিজ্ঞাসা করি যে, ওনি কোন্ নিয়মে পুর ভোটের বুথে নির্লজ্জ উপস্থিতি জানান দিলেন!বামফ্রন্ট বিধায়ক ঐ ওয়ার্ডের ভোটার।ভোট দিতে এলে তিনি বিধায়কের ভোটদানেও বাধার সৃষ্টি করলেন।এখন নিজে কেন পঞ্চায়েত এলাকার লোক হয়ে পুর ভোটের দিন বুথে এসে ওকালতি করলেন এই প্রশ্নের জবাব তিনি দেবেন তো ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য