Thursday, August 20, 2026
বাড়িখবররাজ্যজিবি হাসপাতালে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, কুঞ্জবন থেকে গ্রেফতার এক

জিবি হাসপাতালে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, কুঞ্জবন থেকে গ্রেফতার এক

রাজধানী আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানার পুলিশ। শুধু অভিযুক্তকে গ্রেফতারই নয়, তার কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোন ও ল্যাপটপও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, সম্প্রতি জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে জনৈক চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরি হয়ে যায়। অফিসের রুম থেকে গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি যাওয়ার বিষয়টি নজরে আসার পর বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু হয়। পরে গোটা ঘটনাটি লিখিত আকারে নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানায় জানানো হয়।

অভিযোগ হাতে পাওয়ার পরই তদন্তে নামে এনসিসি থানার পুলিশ। হাসপাতাল চত্বরের পাশাপাশি চুরি যাওয়া সামগ্রীর গতিবিধি এবং বিভিন্ন সূত্র ধরে তদন্ত শুরু করেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। তদন্তের সূত্র ধরেই পুলিশ কুঞ্জবন এলাকায় অভিযান চালায়। সেখান থেকে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর তাকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির কাছ থেকেই উদ্ধার করা হয় চিকিৎসকের চুরি যাওয়া মোবাইল ফোন ও ল্যাপটপ। উদ্ধার হওয়া সামগ্রী শনাক্ত করার পর পুলিশ নিশ্চিত হয় যে, এগুলিই হাসপাতাল থেকে চুরি যাওয়া সামগ্রী। এনসিসি থানার ওসি পরিতোষ দাস জানান, চুরির ঘটনায় ধৃত ব্যক্তিকে আদালতে তোলা হবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে চার দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। রিমান্ডে নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চুরির ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, সে বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করবে পুলিশ।

পাশাপাশি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ ও নিরাপত্তার দিক থেকে সংবেদনশীল এলাকায় কীভাবে এই চুরির ঘটনা ঘটল, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ধৃত ব্যক্তি একাই এই চুরির ঘটনা ঘটিয়েছে, নাকি তার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। চুরি যাওয়া মোবাইল ও ল্যাপটপ উদ্ধার এবং একজনকে গ্রেফতারের ঘটনায় তদন্তে প্রাথমিক সাফল্য পেলেও, এই ঘটনার পেছনে কোনও চক্র রয়েছে কি না, তা এখন পুলিশের তদন্তেই স্পষ্ট হবে। আদালতের অনুমতি নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদের পর চুরির ঘটনায় আরও কোনও তথ্য সামনে আসে কি না, সেদিকেই নজর রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য