Wednesday, August 5, 2026
বাড়িখবররাজ্যতেলিয়ামুড়ার লালটিলায় বেপরোয়া গতির নাবালকের বাইকের ধাক্কায় প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের।...

তেলিয়ামুড়ার লালটিলায় বেপরোয়া গতির নাবালকের বাইকের ধাক্কায় প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের। আহত দুই নাবালক, এলাকাজুড়ে চাঞ্চল্য।

রাজ্যে সড়ক দুর্ঘটনার সংখ্যা যেন দিন দিন উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। বেপরোয়া গতিতে যান চালানো এবং ট্রাফিক নিয়ম না মানার কারণে প্রতিনিয়তই ঘটছে প্রাণহানির ঘটনা। এবার তেলিয়ামুড়া মহকুমার মোহরছড়া লালটিলা এলাকায় নাবালকের চালানো একটি বাইকের ধাক্কায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। মৃত ব্যক্তির নাম স্বপন চৌধুরী। বয়স ৭৫ বছর। জানা গেছে, বাড়ির সামনে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি বাইক তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।

এদিকে, দুর্ঘটনায় বাইকে থাকা দুই নাবালকও আহত হয়েছে। বর্তমানে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। এই মর্মান্তিক দুর্ঘটনাকে ঘিরে গোটা লালটিলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নাবালকদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়া এবং বেপরোয়া গতিতে যান চালানোর প্রবণতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, এ ধরনের দুর্ঘটনা রোধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য