Tuesday, July 28, 2026
বাড়িখবররাজ্যএনটিএ, নিট পরীক্ষা পদ্ধতি ও জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে আগরতলায় সিপিআইয়ের বিক্ষোভ

এনটিএ, নিট পরীক্ষা পদ্ধতি ও জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে আগরতলায় সিপিআইয়ের বিক্ষোভ

জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ), বর্তমান নিট পরীক্ষা পদ্ধতি এবং জাতীয় শিক্ষানীতি-২০২০ (NEP 2020) বাতিলের দাবিতে সোমবার আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিআই। কৃষ্ণনগরস্থিত সিপিআই রাজ্য কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য পরিষদের সম্পাদক মিলন বৈদ্যসহ অন্যান্য নেতা-কর্মীরা। বিক্ষোভে সিপিআই নেতৃত্বের অভিযোগ, নিট পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের ফলে দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই সর্বভারতীয় গুরুত্বপূর্ণ এই পরীক্ষা পরিচালনাকারী এনটিএ এবং বর্তমান নিট পরীক্ষা পদ্ধতি বাতিল করে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ ব্যবস্থা চালুর দাবি জানায় দলটি।

এদিন বিক্ষোভ থেকে সিপিআইয়ের পক্ষ থেকে আরও কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যাকারী ছাত্র-ছাত্রীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ, সারাদেশে নিট কেলেঙ্কারির বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত ফৌজদারি মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার হওয়া ছাত্র ও যুব নেতৃত্বদের অবিলম্বে মুক্তি। বিক্ষোভকারীদের বক্তব্য, দেশের শিক্ষা ব্যবস্থাকে স্বচ্ছ, নিরপেক্ষ ও শিক্ষার্থী-বান্ধব করতে হলে বর্তমান ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা জরুরি। এই দাবিগুলি পূরণ না হলে আগামী দিনেও গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেয় সিপিআই নেতৃত্ব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য