পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ৭৭তম রাজ্যভিত্তিক বনমহোৎসব উপলক্ষে আগরতলায় আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সাইকেল র্যা লির। শনিবার আগরতলার হেরিটেজ পার্ক থেকে বন দপ্তরের উদ্যোগে এই সাইকেল র্যা লির সূচনা হয়। ত্রিপুরা সরকারের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সবুজ পতাকা নেড়ে র্যা লির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, বিভিন্ন বিশিষ্ট অতিথি এবং বনকর্মীরা উপস্থিত ছিলেন। এবারের র্যা লিতে মোট ৫৪ জন অংশগ্রহণ করেন। তারা আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং সবুজায়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বনমহোৎসব শুধু বৃক্ষরোপণের কর্মসূচি নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার। এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণে অংশগ্রহণের মানসিকতা আরও বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করা হয়।



