Sunday, July 19, 2026
বাড়িখবররাজ্যশর্তহীন ৩৩ শতাংশ নারী সংরক্ষণ কার্যকরের দাবিতে সরব গণতান্ত্রিক নারী সংগঠনগুলি, রবিবার...

শর্তহীন ৩৩ শতাংশ নারী সংরক্ষণ কার্যকরের দাবিতে সরব গণতান্ত্রিক নারী সংগঠনগুলি, রবিবার আগরতলায় কর্মসূচি

সংসদে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে শর্তহীনভাবে ৩৩ শতাংশ আসন সংরক্ষণ অবিলম্বে কার্যকর করার দাবিতে সরব হলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি (AIDWA) সহ একাধিক গণসংগঠন। শনিবার আগরতলায় সংগঠনের রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেত্রীরা জানান, সংসদের বর্ষাকালীন অধিবেশন উপলক্ষে ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে জাতীয় স্তরে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ত্রিপুরাতেও আগরতলায় সংহতি কর্মসূচির আয়োজন করা হয়েছে। রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে বটতলায় জমায়েত হয়ে অংশগ্রহণকারীরা পোস্ট অফিস চৌমুহনীতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে স্মারকলিপি ও চিঠি পাঠাবেন। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য নেত্রী কৃষ্ণা রক্ষিত বলেন, নারী সংরক্ষণ বিল কোনও শর্ত ছাড়াই কার্যকর করতে হবে। তিনি অভিযোগ করেন, নারী সংরক্ষণ কার্যকরের সঙ্গে ডিলিমিটেশনকে যুক্ত করা হয়েছে, যা বাস্তবে বিল বাস্তবায়নে বিলম্ব ঘটাচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন, দিল্লিতে আন্দোলনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকের বিরুদ্ধে প্রশাসনের পদক্ষেপ উদ্বেগজনক এবং এর নিন্দা জানান।

সংগঠনের আরেক নেত্রী পাঞ্চালি ভট্টাচার্য বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নারী সংরক্ষণ কার্যকর হয়নি। তাঁর অভিযোগ, ডিলিমিটেশনের শর্ত যুক্ত করার ফলে বিষয়টি রাজনৈতিকভাবে জটিল করা হয়েছে। তিনি বলেন, নারীদের অধিকার আদায়ে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে জয়া বিশ্বাস, অর্চনা হালদার, রাণু দাশগুপ্ত, মিনতি বিশ্বাস, মিতালি ভট্টাচার্য, কৃষ্ণা দে, কাজলরেখা সিনহা, রেশমা সাহা, প্রমীলা রায়সহ সংগঠনের অন্যান্য নেত্রীরাও উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য