Sunday, July 19, 2026
বাড়িখবররাজ্য১০ দিন পর নিখোঁজ পান ব্যবসায়ীর দেহ উদ্ধার, চাঞ্চল্য মধুপুরে

১০ দিন পর নিখোঁজ পান ব্যবসায়ীর দেহ উদ্ধার, চাঞ্চল্য মধুপুরে

দীর্ঘ ১০ দিন ধরে নিখোঁজ থাকার পর কমলাসাগর বিধানসভা এলাকার মধুপুরের পান ব্যবসায়ী নিবাস রায়ের দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার বিকেলে তাঁর বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় দেহ উদ্ধার হয়।

জানা যায়, মধুপুর বর্ধনপাড়া এলাকার বাসিন্দা ও পেশায় পান ব্যবসায়ী নিবাস রায় গত ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে মধুপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমেও তাঁর নিখোঁজ হওয়ার খবর প্রকাশ করা হয়। রবিবার বিকেল প্রায় ৩টা নাগাদ স্থানীয় বাসিন্দারা তাঁর বাড়ির সংলগ্ন একটি পুকুরে ভাসমান অবস্থায় একটি দেহ দেখতে পান। পরে সেটি নিবাস রায়ের দেহ বলে শনাক্ত করা হয়। খবর পেয়ে মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরের পাড়ে নিবাস রায়ের পরনের জামাকাপড় ও একটি গামছা পড়ে ছিল। এই ঘটনাকে ঘিরে এলাকায় নানা জল্পনা তৈরি হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য