Sunday, July 19, 2026
বাড়িখবররাজ্যমনশ্রীকে বাঁচাতে প্রয়োজন ১৬ কোটি ৩৭ লক্ষ টাকার ইনজেকশন, আগরতলা প্রেস ক্লাবে...

মনশ্রীকে বাঁচাতে প্রয়োজন ১৬ কোটি ৩৭ লক্ষ টাকার ইনজেকশন, আগরতলা প্রেস ক্লাবে বাবার আর্থিক সহায়তার আবেদন

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুকন্যা মনশ্রীর জীবন বাঁচাতে প্রয়োজন ১৬ কোটি ৩৭ লক্ষ টাকার একটি বিশেষ ইনজেকশন। শনিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান মনশ্রীর বাবা ধ্রুব চৌধুরী। তিনি জানান, দিল্লির এইমসের চিকিৎসক ডা. শেফালী গুলাটির পরামর্শ অনুযায়ী মনশ্রীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ইনজেকশনের মূল্য প্রায় ১৬ কোটি ৩৭ লক্ষ টাকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ইনজেকশনের দাম ৯ কোটি টাকা বলে যে বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে, তা সঠিক নয়।

ধ্রুব চৌধুরী জানান, বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় ইতোমধ্যে ৪ কোটিরও বেশি টাকা সংগ্রহ করা সম্ভব হয়েছে। তবে চিকিৎসা সম্পূর্ণ করতে এখনও বিপুল অর্থের প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ইনজেকশন প্রয়োগ করা অত্যন্ত জরুরি। বর্তমানে হাতে রয়েছে মাত্র এক মাস। তাই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অর্থ সংগ্রহ করতে হচ্ছে। সাংবাদিক সম্মেলনে আবেগঘন আবেদন জানিয়ে তিনি রাজ্যবাসী ও দেশবাসীর কাছে মনশ্রীর জীবন রক্ষায় আন্তরিকভাবে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তাঁর আশা, সকলের সম্মিলিত সহযোগিতায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা সম্ভব হবে এবং মনশ্রী সুস্থ জীবনে ফিরে আসবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য