Saturday, July 18, 2026
বাড়িখবররাজ্যMBB কলেজে অনুষ্ঠিত "নেশা মুক্ত ত্রিপুরা"কর্মশালায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু

MBB কলেজে অনুষ্ঠিত “নেশা মুক্ত ত্রিপুরা”কর্মশালায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু

নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে রাজ্যজুড়ে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিল ত্রিপুরা সরকার। আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজে অনুষ্ঠিত হলো “নেশা মুক্ত ত্রিপুরা” বিষয়ক রাজ্য-স্তরের সচেতনতামূলক কর্মশালা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।

আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই রাজ্য-স্তরের কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিক, শিক্ষাবিদ, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের ভবিষ্যৎকেও ধ্বংস করে। তাই নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি তরুণ প্রজন্মকে সচেতন করার ওপর জোর দেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে এই সচেতনতা বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও উল্লেখ করেন রাজ্যপাল।

আয়োজকদের মতে, রাজ্যজুড়ে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে যুক্ত করে সচেতনতামূলক কর্মসূচি চালানো হবে। এই কর্মশালায় মাদকের কুফল, প্রতিরোধ এবং পুনর্বাসন নিয়ে বিশেষজ্ঞরাও বিস্তারিত আলোচনা করেন।

নেশার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানগুলির সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দিয়েই শেষ হলো “নেশা মুক্ত ত্রিপুরা” বিষয়ক এই রাজ্য-স্তরের কর্মশালা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য