Wednesday, June 24, 2026
বাড়িখবররাজ্যএক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

আত্মহত্যার অভিযোগ ঘিরে এক মর্মান্তিক ঘটনা। আগরতলা সার্কিট হাউস এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আগরতলা সার্কিট হাউস এলাকায় বিদ্যুৎ দাস গুপ্ত ভাড়াটিয়া পোলো সোপার কর্মরত ২৬ বছর বয়সী সুমিত সিনহার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান আশপাশের লোকজন। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছায় এনসিসি থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই অনুমান করা হচ্ছে, যদিও এর পেছনে সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। মৃত যুবকের বাড়ি উত্তর ত্রিপুরার কৈলাশহর এলাকার কামরাঙ্গায়। তাঁর পিতার নাম নরোত্তম সিনহা। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সম্পর্কজনিত কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি করছেন অনেকে, তবে পুলিশ এই বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এই মর্মান্তিক পরিণতি, তা জানার চেষ্টা চলছে। পরিবারের সদস্যদের পক্ষ থেকেও এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three + eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য