Wednesday, June 24, 2026
বাড়িখবররাজ্যপরিত্যক্ত সরকারি জমি ঘিরে বিতর্ক—ই-অটো চালকদের দখল বনাম কর্তৃপক্ষের দাবি

পরিত্যক্ত সরকারি জমি ঘিরে বিতর্ক—ই-অটো চালকদের দখল বনাম কর্তৃপক্ষের দাবি

শহরের পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি সরকারি জমি ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ইলেকট্রিক অটো ও টমটম চালকরা অভিযোগ করছেন, বছরের পর বছর জঙ্গল হয়ে থাকা ওই স্থান তারা নিজের উদ্যোগে পরিষ্কার করে ব্যবহার শুরু করার পরই সক্রিয় হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শহরের পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় আয়তরমা কর্তৃপক্ষের অধীন থাকা একটি জমি দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও জঙ্গলাকীর্ণ অবস্থায় পড়ে ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কোনো উন্নয়ন বা ব্যবহার না থাকায় এলাকাটি ধীরে ধীরে পরিত্যক্ত জমিতে পরিণত হয়।পরবর্তীতে ইলেকট্রিক অটো ও টমটম চালকরা নিজেদের উদ্যোগে জঙ্গল পরিষ্কার করে ওই স্থানকে অস্থায়ী স্ট্যান্ড হিসেবে ব্যবহার শুরু করেন। এতে তাদের দৈনন্দিন কার্যক্রম কিছুটা সহজ হয় বলে দাবি চালকদের।

তবে হঠাৎ করেই আয়তরমা কর্তৃপক্ষ সেখানে উপস্থিত হয়ে স্থানটি খালি করার নির্দেশ দেয়। একাধিক দফায় নোটিশ ও লোক পাঠিয়ে চালকদের সরে যেতে বলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে আয়তরমা কর্তৃপক্ষের দাবি, এটি তাদের নিয়ন্ত্রিত সরকারি জমি, অনুমতি ছাড়া ব্যবহার অবৈধ। দ্রুত স্থান খালি না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য