Thursday, June 18, 2026
বাড়িখবররাজ্যআগরতলায় বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক চেতনাকে তুলে ধরতে শুরু...

আগরতলায় বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক চেতনাকে তুলে ধরতে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রদর্শনী, সেমিনার ও সাংস্কৃতিক কর্মসূচি।

আগরতলার ভগৎ সিং যুব আবাসে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সামাজিক সাংস্কৃতিক সমিতির উদ্যোগে তিন দিনব্যাপী প্রদর্শনী, সেমিনার ও সাংস্কৃতিক কর্মসূচির শুভ সূচনা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অলকা সিনহা, সাধারণ সম্পাদক প্রফুল্ল কুমার সিনহা সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী সান্তনা চাকমা এবং আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধনী পর্বে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য, ভাষা ও সামাজিক মূল্যবোধ সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক চেতনাকে আরও বিস্তৃতভাবে জনসমক্ষে উপস্থাপন করা হবে। পাশাপাশি প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সম্প্রদায়ের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে। সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে আগামী তিন দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten − nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য