প্রধানমন্ত্রী Narendra Modi-র নেতৃত্বে বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণের ১২ বছর পূর্তি উপলক্ষে রানীবাজার পৌরপরিষদ অফিসের গীতবিতান হলে এক জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বিভিন্ন সরকারি জনমুখী প্রকল্প ও পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী Sushanta Chowdhury। এছাড়াও উপস্থিত ছিলেন Abhishek Debroy, বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক Bipin Debbarma-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
এদিনের জনকল্যাণ শিবিরে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, জনসেবামূলক প্রকল্প এবং সাধারণ মানুষের কল্যাণে গৃহীত উদ্যোগগুলির বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। উপস্থিত নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।
আয়োজকদের দাবি, এই ধরনের জনকল্যাণ শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে ।



