Friday, June 5, 2026
বাড়িখবররাজ্যশিবনগরের এক ফাস্ট ফুডের দোকানে শ্রমদপ্তর ও চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির হানা

শিবনগরের এক ফাস্ট ফুডের দোকানে শ্রমদপ্তর ও চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির হানা

শিশুশ্রমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল শ্রম দপ্তর ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। যৌথ অভিযানে শিবনগরের একটি ফাস্টফুড দোকান থেকে এক নাবালক শিশুকে শ্রমে নিযুক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ শ্রম দপ্তর এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটির যৌথ উদ্যোগে শিবনগর এলাকার একটি ফাস্টফুড দোকানে অভিযান চালানো হয়। অভিযানের সময় দেখা যায়, দোকানটিতে এক নাবালক শিশুকে দিয়ে কাজ করানো হচ্ছে। বিষয়টি নজরে আসতেই সংশ্লিষ্ট শিশুটিকে উদ্ধার করা হয় এবং দোকান মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন শ্রম দপ্তরের জয়েন্ট কমিশনার বিনয় ভূষণ দাস। তিনি জানান, শিশুশ্রম সম্পূর্ণ বেআইনি এবং এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি শিশুদের সুরক্ষা ও তাদের অধিকার নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

শিশুশ্রম রোধে প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে সকলকে শিশুশ্রমের ঘটনা সম্পর্কে সচেতন থাকার এবং এমন কোনো তথ্য পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 + 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য