Friday, June 5, 2026
বাড়িখবররাজ্যবিদ্যুৎ মাসুল বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে টিইসিএ'র বিক্ষোভ প্রদর্শন :

বিদ্যুৎ মাসুল বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে টিইসিএ’র বিক্ষোভ প্রদর্শন :

বিদ্যুৎ মাসুল বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিদ্যুৎ নিগমের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন ।বিক্ষোভ প্রদর্শন শেষে সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করে।

গ্রাহকদের না জানিয়েই মে মাস থেকে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করেছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড। বিভিন্ন স্ল্যাভে ১৫ পয়সা থেকে ২৩ পয়সা পর্যন্ত মাসুল বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ।এর পাশাপাশি ফিক্সড চার্জ হিসেবে ১৫ টাকা থেকে বাড়ানো হয়েছে ৪০ টাকা ।কোন ক্ষেত্রে আবার ১৭ টাকা থেকে ৭৭ টাকা বাড়ানো হয়েছে ফিক্সড চার্জ ।গ্রাহকদের না জানিয়েই বিদ্যুৎ মাসল বৃদ্ধির ত্রিপুরা বিদ্যুৎ নিগমের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন ।এদিন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই সংগঠনের কর্মী সমর্থকরা বিদ্যুৎ নিগম কার্যালয়ের সামনে বিদ্যুৎ মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে ।এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহবায়ক সঞ্জয় চৌধুরী। এদিন তিনি জানান ,ত্রিপুরার মতো প্রান্তিক রাজ্যে আগাম ঘোষণা ছাড়া বিদ্যুৎ মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত অনাকাঙ্ক্ষিত ।একদিকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির ফলে জনজীবন পুরোপুরি বিধ্বস্ত।তখন এই অবস্থায় নিগমের এই ধরনের সিদ্ধান্ত সাধারণ মানুষের স্বার্থবিরোধী ।তাই গ্রাহকদের স্বার্থে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ মাসুলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে।

এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি থেকে লোডশেডিং এবং লো ভোল্টেজ সংক্রান্ত সমস্যার বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানানো হয় ।কর্মসূচি শেষে সংগঠনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল নিগম কর্তৃপক্ষের সাথে দেখা করে সংশ্লিষ্ট বিষয়ে এক স্মারকলিপি প্রদান করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য