ত্রিপুরা সফরে পৌঁছেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার আগরতলা বিমানবন্দরে অবতরণ করার পর তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহ। এ সময় উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য-সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ত্রিপুরা সফরকে ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক মহলে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। আগরতলা বিমানবন্দরে পৌঁছালে মুখ্যমন্ত্রী মানিক সাহা তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। বিজেপি নেতাকর্মীরাও উপস্থিত থেকে কেন্দ্রীয় নেতাকে অভিনন্দন জানান।
সূত্রের খবর, সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প ও সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। তাঁর এই সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ত্রিপুরায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ—উন্নয়ন ও সাংগঠনিক কর্মসূচিকে কেন্দ্র করে বাড়ছে রাজনৈতিক জল্পনা।



