প্রতিনিয়তই একের পর এক সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা ঘটেই চলেছে। শুক্রবারে ও এক চিত্র ধরা পরল রাধানগর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। অটোচালকের হাতে রক্তাক্ত হলেন সাংবাদিক বিজয় দেবনাথ। বর্তমানে জিবি হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় তিনি।
আবারো প্রশ্নের মুখে প্রশাসন এবং প্রশাসনিক নিরাপত্তা। প্রতিনিয়ত যেভাবে নিগৃহীত হচ্ছে সাংবাদিকরা তাও অত্যন্ত দুঃখজনক। সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। অথচ সুরক্ষিত নেই সাংবাদিকরা। এমনই এক চিত্র ধরা পরল সংবাদ ক্যামেরায়। ঘটনার বিবরণে জানা যায় রাধানগর বাস স্ট্যান্ড এলাকায় পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে গিয়েই বাগ-বি তন্ডায় জড়িয়ে যায় এক অটোচালক সাংবাদিক বিজয় দেবনাথ এর সাথে। অশালীন আচরণ শুরু করে রক্তাক্ত করে দেয় সাংবাদিক বিজয় দেবনাথ কে। পরে আশেপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে জিবি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনি। তাকে দেখতে জিবি হাসপাতালে যান আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। তিনি জানান সমগ্র ব্যাপারটি পশ্চিম থানায় নথিভুক্ত করা হয়েছে। তার দাবি অতি সত্তর ঘটনা তদন্ত শুরু না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন সমগ্র সাংবাদিক মহল। এখন প্রশ্ন হচ্ছে সমাজের সমস্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে আর কত আক্রান্ত হবে সাংবাদিকরা , সাংবাদিকদের রক্ষায় কবে এগিয়ে আসবে প্রশাসন। সেদিকেই তাকিয়ে সমগ্র অভিজ্ঞ মহল।



