Friday, May 8, 2026
বাড়িখবররাজ্যরামঠাকুর সেবা মন্দিরে তিরোধান দিবস উপলক্ষে মেগা রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন

রামঠাকুর সেবা মন্দিরে তিরোধান দিবস উপলক্ষে মেগা রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন

আগরতলার বনমালীপুরস্থিত শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে চতুর্থ বিদ্রোহী মহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান দিবস উপলক্ষে এবারও নানা সামাজিক ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই আগামী ১০ মে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এক মেগা স্বেচ্ছা রক্তদান শিবির।

শুক্রবার মন্দিরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান মন্দির পরিচালন কমিটির সম্পাদক স্বপন কুমার বণিক সহ অন্যান্য কর্মকর্তারা। তারা জানান, রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। রামঠাকুরের ভক্তদের পাশাপাশি সাধারণ মানুষও স্বেচ্ছায় রক্তদানে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন উদ্যোক্তারা।

উল্লেখ্য, রামঠাকুর সেবা মন্দিরের ৫০ বছর পূর্তি উপলক্ষে সারা বছর জুড়েই বিভিন্ন কর্মসূচি পালন করছে মন্দির কর্তৃপক্ষ। মানবসেবাকে প্রধান লক্ষ্য রেখেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বপন কুমার বণিক।

তিনি আরও জানান, রক্তদান শিবিরের পর আগামী ১৭ মে একই মন্দির প্রাঙ্গণে একটি স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়েছে। দুটি অনুষ্ঠানেই সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন মন্দির কর্তৃপক্ষ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য