ভোট মিটতেই বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি পেল ।একলাফে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার প্রতি দাম বৃদ্ধি পেল ৯৯৪ টাকা করে। হোটেল রেস্তরাগুলিতে এর প্রভাব পড়বে বলে বিভিন্ন মহলের অভিমত।
দেশের অন্যান্য রাজ্যগুলির মত ত্রিপুরাতেও বাণিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধি পেল। বর্ধিত মূল্য অনুসারে ১ মে থেকে বাণিজ্যিক রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে এক লাফে ৯৯৩ থেকে ৯৯৪ টাকা। ত্রিপুরায় শুক্রবার থেকে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে ৯৯৪ টাকা। পূর্বে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ২৫৮৭ টাকা ৫০ পয়সা। ১ মে থেকে এর মূল্যবৃদ্ধি পেয়ে হয়েছে ৩৫৮১ টাকা ৫০ পয়সা ।অর্থাৎ দাম বৃদ্ধি পেয়েছে ৯৯৪ টাকা ।এ দিন রাজ্যের এক গ্যাস এজেন্সির এক কর্মকর্তা এই সংবাদ জানান ।তিনি জানান ,বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি পেলেও গেরস্থলী ১৪ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম আগের মতই রয়েছে।
মূলত হোটেল ,রেস্তোরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হয় ।বাণিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে হোটেল রেস্তরাগুলিতে খরচ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে বলে মনে করছে বিভিন্ন মহল ।প্রসঙ্গত উল্লেখ্য যে, বিশ্ব বাজারে পেট্রোলিয়াম দামের তুলনা করে দেশের অয়েল মার্কেটিং সংস্হাগুলি পেট্রোলিয়াম পণ্যের দাম নিয়ন্ত্রণ করে থাকে ।এই মুহূর্তে বিশ্ববাজারে ওশোধিত তেলের দাম অনেকটাই বেশি। আর এর প্রভাবই এবার বাণিজ্যিক গ্যাসে পড়ল।



