Friday, May 15, 2026
বাড়িখবররাজ্যপশ্চিমবঙ্গে পরিবর্তন অবশ্যম্ভাবী- প্রতিক্রিয়া রাজ্য বিজেপি সভাপতির

পশ্চিমবঙ্গে পরিবর্তন অবশ্যম্ভাবী- প্রতিক্রিয়া রাজ্য বিজেপি সভাপতির

পশ্চিমবাংলায় পরিবর্তন অবশ্যম্ভাবী। দীর্ঘ প্রতীক্ষার পর সেখানে মানুষের শান্তি ফিরে পাবার ব্যবস্থা হয়েছে। শুক্রবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

রাজধানীর রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে বাংলা মাধ্যমের সাথে ইংরেজি মাধ্যমের সংযুক্তির ৩৩ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো শুক্রবার ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ।এই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি জানান, পশ্চিমবঙ্গে পরিবর্তন অবশ্যম্ভাবী ।দীর্ঘ প্রতীক্ষার পর মানুষের শান্তি ফিরে পাওয়ার ব্যবস্থা সেখানে হয়েছে ।প্রদত্ত ভোটের হার এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের বুথ ফেরত সমীক্ষায় পরিবর্তনের সেই আভাস পাওয়া যাচ্ছে।

প্রদেশ বিজেপি সভাপতি আরো জানান ,একটা সময়ে দেশের বেশিরভাগ রাজস্ব পশ্চিমবাংলা থেকে সংগ্রহ হতো ।ব্যবসায়িক হাব ,শিল্প হাব থেকে শুরু করে কি না ছিল পশ্চিমবাংলায় ।আজ পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে পশ্চিমবাংলায় শিল্প মুখ থুবড়ে পড়েছে। গুন্ডারাজ তৈরি হয়েছে। বালু মাফিয়া ,কয়লা মাফিয়া ,গরু মাফিয়া তৈরি হয়েছে। পশ্চিমবাংলার যুবক যুবতীরা এখন কর্মসংস্থানের জন্য বাইরে যাচ্ছেন ।তিনি বলেন, বাংলার এমন বেহাল অবস্থা মানুষ চায়না।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য