Tuesday, April 28, 2026
বাড়িখবররাজ্যকালবৈশাখীর ঝড়ে তান্ডবে লন্ডভন্ড গোটা রাজ্য

কালবৈশাখীর ঝড়ে তান্ডবে লন্ডভন্ড গোটা রাজ্য

ত্রিপুরা জুড়ে আগামী কয়েকদিন আবহাওয়ার বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়ো হাওয়া ও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

দফতর সূত্রে জানা গেছে, আগামীকাল বিশেষ করে খোয়াই ও পশ্চিম জেলায় পরিস্থিতি আরও বেশি প্রভাব ফেলতে পারে। এই দুই জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এবং ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়ার গতি ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

এছাড়াও ৩০ এপ্রিল ও ১ মে রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো আবহাওয়া বজায় থাকতে পারে। বিশেষ করে উত্তর, ঊনকোটি, ধলাই, খোয়াই ও পশ্চিম জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যান্য জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ঝড়-বৃষ্টির সময় অপ্রয়োজনীয় বাইরে না বেরোনো, নিরাপদ স্থানে অবস্থান করা এবং বিদ্যুৎ সংযোগ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নিম্নাঞ্চলে জল জমার সম্ভাবনা থাকায় প্রশাসনকেও আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য