Tuesday, April 28, 2026
বাড়িখবররাজ্যরামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে বিশ্ব টিকাকরন সপ্তাহ

রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে বিশ্ব টিকাকরন সপ্তাহ

২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পালিত হচ্ছে World Immunization Week (বিশ্ব টিকাকরণ সপ্তাহ)। এই উপলক্ষে UNESCO-র অনুমোদিত একটি ASPnet বিদ্যালয় হিসেবে আগরতলার বিবেকনগরে অবস্থিত Ramakrishna Mission School-এ সপ্তাহটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে সপ্তাহজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের মধ্যে টিকাকরণের গুরুত্ব, সংক্রামক রোগ প্রতিরোধে এর ভূমিকা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় টিকার অপরিহার্যতা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে।

উল্লেখযোগ্য বিষয় হল, শুধুমাত্র এই সপ্তাহব্যাপী কর্মসূচিই নয়, সারা বছর ধরেই বিদ্যালয়ের বিবেকনগর কেন্দ্রের চিকিৎসা পরিষেবা বিভাগ ‘নিরাময়’-এর মাধ্যমে নিয়মিতভাবে শিশুদের টিকাকরণ কার্যক্রম পরিচালিত হয়। জানা গেছে, প্রতি মাসে প্রায় ১৩০০ শিশুর টিকাকরণের ব্যবস্থা করা হয় এই উদ্যোগের মাধ্যমে।

বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে টিকাকরণের কোনও বিকল্প নেই। তাই সমাজে সচেতনতা বাড়াতে এবং অভিভাবকদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three + twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য