Saturday, June 6, 2026
বাড়িখবরখেলারাজ্য ফুটবলের উন্নয়নে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফোরাম ফর লাইফ মেম্বারস অব টিএফএ-র

রাজ্য ফুটবলের উন্নয়নে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফোরাম ফর লাইফ মেম্বারস অব টিএফএ-র

রাজ্য ফুটবল এবং ফুটবলারদের উন্নয়নের লক্ষ্যে একাধিক গঠনমূলক সিদ্ধান্ত নিল ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যদের সংগঠন ‘ফোরাম ফর লাইফ মেম্বারস অব টিএফএ’। শনিবার আগরতলায় অনুষ্ঠিত বর্ধিত কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্তগুলি গৃহীত হয়।

রাজ্যের ফুটবলের সার্বিক উন্নয়ন এবং নতুন প্রজন্মের ফুটবলারদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ফোরাম ফর লাইফ মেম্বারস অব ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। শনিবার দুপুরে আগরতলার এগিয়ে চল সংঘের কনফারেন্স হলে অনুষ্ঠিত ফোরামের বর্ধিত কার্যকরী কমিটির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চলতি বছরের পুরুষ ও মহিলা বিভাগের সমস্ত ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা এবং কাজল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাকে নগদ আড়াই হাজার টাকা ও স্মারক প্রদান করা হবে। এছাড়াও, রাজ্যের রেফারিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ম্যাচ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে সহযোগিতা করবে ফোরাম।

আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে আগামী ২ জুলাই আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় তৃণমূল স্তর থেকে নতুন প্রতিভা খুঁজে বের করার ওপর। সেই লক্ষ্যে ছেলে ও মেয়েদের জন্য বিশেষ ফুটবল কোচিং সেন্টার পরিচালনার উদ্যোগ গ্রহণ করবে ফোরাম। পাশাপাশি ফোরামের সদস্যদের নিয়ে একটি ফুটবল দল গঠন করা হবে, যারা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রীতি ম্যাচ খেলে ফুটবলের প্রসার ও প্রচারে ভূমিকা নেবে। এছাড়াও রাজ্যের ফুটবলের উন্নয়ন সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। ফোরামের সভাপতি সুব্রত দত্ত চৌধুরীর পৌরহিত্যে অনুষ্ঠিত এই সভায় সদস্যরা রাজ্যের ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

রাজ্যের ফুটবলের উন্নয়নে প্রাক্তন খেলোয়াড়, সংগঠক ও আজীবন সদস্যদের এই উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলেই মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। তৃণমূল স্তর থেকে প্রতিভা তুলে আনা এবং ফুটবলের পরিকাঠামোকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য