Monday, June 8, 2026
বাড়িখবররাজ্যরবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে এআইডিএসও'র উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা

রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে এআইডিএসও’র উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা

রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা এ আই ডি এস ও ।এদিন আগরতলার প্রগতি বিদ্যাভনে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় ।বয়সের উপর ভিত্তি করে বিভিন্ন বিভাগে হয় এই বসে আঁকো প্রতিযোগিতা ।ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতির চিন্তাভাবনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এআইডিএসও গত ৯ মে থেকে এক মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে অনলাইনে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত প্রবন্ধ প্রতিযোগিতাও রয়েছে ।আগামী ১৪ জুন সুকান্ত একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে। এদিন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক রাজু আচার্জী এই সংবাদ জানিয়েছেন ।এই বসে আঁকো প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রতিযোগী প্রতিযোগিনীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য