Monday, October 5, 2026
বাড়িখবররাজ্যপুরনো জেল সংলগ্ন এলাকায় ২২ নম্বর ওয়ার্ডের নতুন অফিস ভবনের ভিত্তিপ্রস্তর ও...

পুরনো জেল সংলগ্ন এলাকায় ২২ নম্বর ওয়ার্ডের নতুন অফিস ভবনের ভিত্তিপ্রস্তর ও ভূমিপূজা

নাগরিক পরিষেবাকে আরও সহজ ও আধুনিক করার লক্ষ্যে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে নতুন অফিস ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় সোমবার পুরনো জেল সংলগ্ন এলাকায় আগরতলা পুর নিগমের ২২ নম্বর ওয়ার্ডের নতুন ওয়ার্ড অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজা অনুষ্ঠিত হয়। এদিনের ভূমিপূজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ২২ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর তথা মেয়র ইন কাউন্সিল হিমানি দেববর্মা। অনুষ্ঠানে পুর নিগমের অন্যান্য আধিকারিক, জনপ্রতিনিধি এবং স্থানীয়রাও উপস্থিত ছিলেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ওয়ার্ড অফিস ভবন নির্মাণের কাজের সূচনা করা হয়। পুর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের বিভিন্ন পরিষেবা আরও দ্রুত ও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ওয়ার্ডভিত্তিক পরিকাঠামো উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পুর নিগম সূত্রে জানা গেছে, আগরতলা পুর নিগমের অধীনে থাকা মোট ৫১টি ওয়ার্ডেই ধাপে ধাপে আধুনিক ওয়ার্ড অফিস ভবন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরনো ও জরাজীর্ণ অফিস ভবনের পরিবর্তে নতুন পরিকাঠামো তৈরি করে সাধারণ মানুষকে তাঁদের নিজ নিজ ওয়ার্ড থেকেই আরও সহজে নাগরিক পরিষেবা দেওয়াই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। ইতিমধ্যেই ৫১টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ড অফিসের নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে। বাকি ওয়ার্ডগুলিতেও পর্যায়ক্রমে নির্মাণকাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে পুর নিগম সূত্রে জানা গেছে। এরই ধারাবাহিকতায় ২২ নম্বর ওয়ার্ডের নতুন অফিস ভবন নির্মাণের জন্য প্রায় ৪৩.৩০ লক্ষ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। নতুন ভবন তৈরি হলে ওয়ার্ডের সাধারণ মানুষকে নাগরিক পরিষেবা পেতে আরও সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। পুর নিগমের এই উদ্যোগের ফলে একদিকে যেমন ওয়ার্ডভিত্তিক প্রশাসনিক পরিকাঠামো আরও শক্তিশালী হবে, তেমনই সাধারণ নাগরিকদের দৈনন্দিন পরিষেবা সংক্রান্ত কাজেও গতি আসবে বলে মনে করা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য