Sunday, October 4, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই পূর্ব সোনাতলা গ্রামের বিজেপি দলের প্রাক্তন প্রধানের মৃত্যুতে এলাকায় শোক।

খোয়াই পূর্ব সোনাতলা গ্রামের বিজেপি দলের প্রাক্তন প্রধানের মৃত্যুতে এলাকায় শোক।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৪ঠা অক্টোবর……খোয়াই পূর্ব সোনাতলা গ্রামের বিজেপি দলের প্রাক্তন প্রধান প্রাণেশ রঞ্জন দেবরায়ের প্রয়াণে এলাকায় শোকের ছায়া।
খোয়াই পূর্ব সোনাতলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রাণেশ রঞ্জন দেবরায় রবিবার সকালে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পরলোকগমন করেছেন। উনার আকস্মিক প্রয়াণের খবরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।এই খবর পেয়ে প্রয়াত প্রাণেশ রঞ্জন দেবরায়ের বাড়িতে ছুটে যান বিজেপি খোয়াই জেলার সভাপতি সমীর কুমার দাস, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, বিজেপি দলের মন্ডল নেতৃত্ব অনিমেষ নাগ সহ অন্যান্য নেতৃত্ব ও শুভানুধ্যায়ীরা।
এই দিন তাঁরা প্রয়াত প্রাণেশ রঞ্জন দেবরায়ের নিজ বাড়িতে উপস্থিত হয়ে শবদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।প্রাণেশ রঞ্জন দেবরায়ের আকস্মিক প্রয়াণে উনার পরিবার, আত্মীয়স্বজন, পরিচিতজন এবং রাজনৈতিক মহলে শোকের আবহ তৈরি হয়েছে। উনার চলে যাওয়াতে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন উপস্থিত সকলে গভীর শোক প্রকাশ করেন।
এই দিন প্রয়াত প্রাণেশ রঞ্জন দেবরায়ের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে মানসিক শক্তি প্রদানের জন্য ঈশবরের কাছে প্রার্থনা করেন উপস্থিত সকলে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য