Thursday, October 8, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই পুর এলাকার খসড়া ভোটার তালিকায় মৃত ভোটারের ছড়াছড়ি এক ওয়ার্ডের ব্যাক্তির...

খোয়াই পুর এলাকার খসড়া ভোটার তালিকায় মৃত ভোটারের ছড়াছড়ি এক ওয়ার্ডের ব্যাক্তির নাম অন্য ওয়ার্ডে এই অসঙ্গতি দূরিকরনে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন সি পি আই এম দলের।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৭ই অক্টোবর…..খোয়াই পুর এলাকার খসড়া ভোটার তালিকায় মৃত ভোটারের ছড়াছড়ি।সর্বদলীয় সভা ছাড়া ওয়ার্ডের পুনর্বিন্যাস এক ওয়ার্ডের ভোটারের নাম আরেক ওয়ার্ডে অসঙ্গতি দূরীকরণের দাবীতে খোয়াই মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিলেন খোয়াই সি পি আই এম দলের পক্ষ থেকে।
খোয়াই পুর নির্বাচনের খসড়া ভোটার তালিকায় বিভিন্ন ধরনের অসঙ্গতি ধরা পড়েছে ।খসড়া ভোটার তালিকায় অনেক মৃত ভোটারের নাম উঠেছে।এক কথায় মৃত ভোটারের ছড়াছড়ি পুরো খসড়া তালিকা জুড়ে।এছাড়াও ভোটার তালিকা দেখলে সহজেই অনুধাবন করা যাচ্ছে যে, ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে।কিন্তু সর্বদলীয় সভা ছাড়া কী ভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হলো! তা নিয়া উঠেছে প্রশ্ন।এছাড়াও খসড়া ভোটার তালিকায় এক ওয়ার্ডের ভোটারের নাম অন্য আরেকটি ওয়ার্ডের তালিকায় উঠেছে বলে দেখা যাচ্ছে।এই সব নানা ধরনের অসঙ্গতি দূরীকরণের দাবীতে সি পি আই এম এর খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে বুধবার দুপুরে খোয়াই মহকুমা শাসক তথা পুর পরিষদের নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে।ডেপুটেশন প্রদান করার সময় সি পি আই এম এর প্রতিনিধি দল মহকুমা শাসক কে জানান যে, খসড়া ভোটার তালিকায় পনেরোটি ওয়ার্ডের সভাগুলোতেই মৃত ভোটারের নাম উঠেছে।সর্বমোট ৩২৮ জন মৃত ভোটারের নাম খসড়া ভোটার তালিকায় পাওয়া গেছে বলে মহকুমা শাসক কে জানান পার্টির নেতৃবৃন্দ।এমনকি সংশ্লিষ্ট বিধানসভা নির্বাচনের ভোটার তালিকায় নাম অপসারণ করার পরেও পুর নির্বাচনের খসড়া ভোটার তালিকায় এমন মৃত ভোটারের নামও উঠেছে বলে অভিযোগ করেন পার্টির নেতৃবৃন্দ।তারা মহকুমা শাসক কে বলেন যে, এত সংখ্যক মৃত ভোটারের নাম রেখে ত্রুটিমুক্ত ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা যায় না।ডেপুটেশন প্রদান কালে প্রতিনিধিদল প্রশ্ন তুলেন যে, বিধানসভা নির্বাচনের ভোটার তালিকায় নাম অপসারণ করার পরেও কেন ও কী ভাবে মৃত ভোটারের নাম খসড়া তালিকায় উঠতে পারে!সি পি আই এম এর নেতৃবৃন্দরা পুর পরিষদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম অতিসত্বর অপসারণ করার দাবী জানান।এছাড়াও ডেপুটেশ প্রদান কালে প্রতিনিধি দলের সদস্যরা মহকুমা শাসককে জানান যে, পনেরোটি ওয়ার্ডের খসড়া ভোটার তালিকা পর্য্যবেক্ষণ করে এটা অতি সহজেই বুঝা যাচ্ছে যে,কয়েকটি ওয়ার্ডের পুনর্বিন্যাস করা হয়েছে।প্রতিনিধিদলের সদস্যরা বলেন, কোন ধরনের খসড়া তালিকা প্রকাশ না করে ও সর্বদলীয় সভা ছাড়া কোনভাবেই ওয়ার্ডের পুনর্বিন্যাস করা যায় না।তাহলে কীভাবে ওয়ার্ডের পুনর্বিন্যাস করা হলো এখানে!এটা কি বেআইনি নয় সেই প্রশ্নই তুলেন তারা!প্রতিনিধিদটি এও জানান যে, খসড়া ভোটার তালিকায় একটি ওয়ার্ডের ভোটারের নাম অন্য আরেকটি ওয়ার্ডের তালিকায় ছাপা হয়েছে।অথচ সংশ্লিষ্ট পরিবারের অন্য ভোটারদের নাম তাদের নির্দিষ্ট ওয়ার্ডেই রয়েছে।কোন ধরনের খসড়া তালিকা প্রকাশ না করে বা সর্বদলীয় সভা না করে কোন ধরনের ওয়ার্ড পুনর্বিন্যাস করার প্রক্রিয়া থেকে বিরত থাকার জন্য দাবী জানান সি পি আই এম এর প্রতিনিধি দলটি।এছাড়াও সব ভোটারের নাম অন্য ওয়ার্ডের তালিকায় না রেখে তার নিজস্ব ওয়ার্ডের তালিকায় অন্তর্ভুক্ত করে খসড়া ভোটার তালিকা প্রকাশের দাবী জানান প্রতিনিধি দলটি। সমস্ত ঘটনাবলি শুনে সব গুলি বিষয়ে প্রয়োজনীয় কার্য্যকরী ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন মহকুমা শাসক।এই দিন প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সি পি আই এম এর মহকুমা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক মনোজ দাস,জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আলয় রায়, মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য কানন দত্ত,মহকুমা কমিটির সদস্য ননী গোপাল দাস ও খোয়াই অঞ্চল কমিটির সদস্য বিপ্লব পাল সহ অন্যান্যরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য