Thursday, October 8, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয় সেবা সেতু অভিযান কর্মসূচি।

খোয়াই পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয় সেবা সেতু অভিযান কর্মসূচি।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৭ই অক্টোবর…… মঙ্গলবার খোয়াই পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয় সেবা সেতু অভিযান’ কর্মসূচি।
খোয়াই মহকুমার খাদ্য ও জনসংভরণ দপ্তরের উদ্যোগে ‘সেবা সেতু অভিযান’ শীর্ষক এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় মঙ্গলবার সন্ধ্যায় খোয়াই পুরাতন টাউন হলে । রেশন ভোক্তাদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা, রেশন ব্যবস্থা এবং ভোক্তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু ভট্টাচার্য। এছাড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্ণা সিংহ রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা বিজেপির সভাপতি সমীর কুমার দাস।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিলা পরিষদের সদস্য অনুকূল দাস, খোয়াই পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নিবাস চন্দ্র সাহা, মহকুমা ফুড ইন্সপেক্টর অসীম সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা
অনুষ্ঠানে রেশন ভোক্তাদের বিভিন্ন সমস্যা, রেশন পরিষেবা গ্রহণের পদ্ধতি, সরকারি খাদ্যসামগ্রী বিতরণ ব্যবস্থা এবং ভোক্তাদের অধিকার ও দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সমীর কুমার দাস বলেন, সরকার সাধারণ মানুষের কাছে খাদ্য নিরাপত্তা ও বিভিন্ন জনকল্যাণমূলক পরিষেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। রেশন ব্যবস্থার মাধ্যমে সমাজের প্রান্তিক ও দরিদ্র মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এই পরিষেবার সুফল যাতে প্রকৃত উপভোক্তারা স্বচ্ছ ও সঠিকভাবে পান, সে বিষয়ে সকলকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে। তিনি ‘সেবা সেতু অভিযান’-এর মতো কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের আরও নিবিড় সংযোগ গড়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অপর্ণা সিংহ রায়, অনুকূল দাস এবং অন্যান্য বক্তারাও রেশন ব্যবস্থা ও জনকল্যাণমূলক পরিষেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পাশাপাশি উপস্থিত রেশন ভোক্তাদের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার বিষয়েও আলোচনা করা হয়।
সাধারণ মানুষের স্বার্থে খাদ্য ও জনসংভরণ দপ্তরের এই উদ্যোগকে উপস্থিত রেশন ভোক্তারা স্বাগত জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য