খোয়াই প্রতিনিধি ২০শে আগষ্ট…..সুশাসনের জমানায় খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বাড়ি তৈরি করার নামে গভীর রাতে সরকারি গোডাউনের সিমেন্ট দেদার পাচার করে চলছে খোয়াইয়ে। বুধবার গভীর রাতে সরকারি গোডাউন থেকে গাড়ি বোঝাই সিমেন্ট পাচারের সময় জনগণ হাতেনাতে আটক করেন । এই পাচার কাণ্ড নিয়ে গোটা খোয়াই জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । এই দিকে বিশ্বস্ত সূত্রের খবর দীর্ঘদিন ধরে আটক হওয়া স্থানের এক ভারী নেতৃত্ব তথা খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীমতি টিন্কু ভট্টাচার্য দীর্ঘদিন ধরে নাকি এই পাচার কার্য চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে এই ঘটনাটি ধামা চাপার দেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালী দুই নেতৃত্ব ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বলেও বিশ্বস্ত সূত্রের খবর।এই গোটা ঘটনাটিকে ধামা চাপা দিতে রুদ্ধ দ্বার বৈঠক চলছে বলে জানা যায়। এই ঘটনা চাউড় হতেই খোয়াই মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।



