বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৫ই অক্টোবর…….. সোমবার দিনটি ছিল ভিলেজে কমিটির ভোটগণনার দিন।
এই দিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন গণনাকেন্দ্রে শুরু হয়েছে ভোট গণনা। তেমনি ভাবে নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার সকাল ৮টা থেকে খোয়াই জেলার তুলাশিখর আরডি ব্লকের অন্তর্গত ভিলেজ কাউন্সিলগুলির ভোট গণনাও শুরু হয়।
গণনাকে কেন্দ্র করে তুলাশিখরের ভারত সরদার পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকায় সকাল থেকেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। গণনাকেন্দ্রের বাইরে ব্যারিকেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়। তবে সকাল গড়াতেই একসময় গণনাকেন্দ্রের বাইরে একসময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ একটি রাজনৈতিক দলের সমর্থকদের একাংশ উত্তেজিত জনতা পুলিশের ব্যারিকেড ভেঙে গণনাকেন্দ্রের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে। অভিযোগ এই সময় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। তাতে লাঠিচার্জের ঘটনায় মহিলা-সহ প্রায় ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। অন্যদিকে এই লাঠিচার্জের সময় কে বা কারা গুলতি দিয়ে পুলিশের উপর হামলা চালায় তাতে ডি এস পি অর্ঘ্যদীপ দেব গুরু তর আহত হন উনাকেও হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য। এদিকে, একই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গুরুতর আহত হন খোয়াই লাটাবাড়ির বাসিন্দা ৫৭ বছর বয়সি মতিলাল কর্মকার। আশঙ্কাজনক অবস্থায় উনাকে খোয়াই দমকলকর্মীরা খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উনাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। তবে সূত্রের খবরে জানা যায় আগরতলায় নিয়ে যাওয়ার পথেই মতিলাল কর্মকারের মৃত্যু হয়।মতিলাল কর্মকারের মৃত্যুর সঠিক কারণ নিয়ে এখনও পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তিনি কোনও রাজনৈতিক দলের সমর্থক ছিলেন কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য মেলেনি। তবে ভোট গণনাকেন্দ্র সংলগ্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোর করা হয়েছে বলে জানা যায়।অন্যদিকে সোমবার সকাল থেকে ভোটগণনার কাজ শুরু হয় খোয়াই জেলার পাঁচটি ব্লক এলাকায়।এর মধ্যে সবথেকে বেশি সংখ্যক আসন ছিল খোয়াই তুলাশিখর ব্লক এলাকায়। এই ব্লকের অন্তর্গত ৩৩ টি ভিলেজ কমিটির মধ্যে ১০৫ টি আসনে নির্বাচন সুসম্পন্ন হয়েছিল।তার মধ্যে সবচাইতে কম সংখ্যক আসন ছিল কল্যাণপুর ব্লক এলাকায়। এই ব্লকের অন্তর্গত একটি ভিলেজ কমিটির দুটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফলে দেখা গেছে বিজেপি তুলাশিখর ব্লকের অন্তর্গত আশারাম বাড়ী এবং বন বাজার দুটি ভিলেজ কমিটিতে জয় যুক্ত হয়েছে। তাছাড়া কল্যাণপুরে দুটি আসনে জয় যুক্ত হয় তিপড়া মথার প্রার্থীরা অন্যদিকে পদ্মবিল ব্লক এলাকায় ৭টি আসনের মধ্যে সবকটি আসনে জয়যুক্ত হয় তিপড়া মথা দল। তেলিয়ামুড়া ব্লকে একটি আসন বিজেপি, একটি আসন নির্দল এবং বাকিগুলি আসনে তিপড়া মথা দল জয় যুক্ত হয়। এছাড়া মুঙ্গিয়াকামিতে বিজেপিদল একটি, নির্দল একটি এবং বাকিগুলো তে মথা দলের প্রার্থীরা জয়যুক্ত হয়েছে। খোয়াই জেলার পাঁচটি ব্লকের ৩৩ টি ভিলেজ কমিটির ১০৫ টি আসনে শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন হয়েছে বলে জানান খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ। অন্যদিকে সোমবার সকালে ভোট গণনাকে কেন্দ্র করে তুলাশিখর এলাকায় দুটি রাজনৈতিক দলের মধ্যে মারধরের ঘটনা ঘটে এবং পরবর্তীতে পুলিশের লাঠিচার্জ সুরু হলে তাতে ১০ থেকে ১২ জন আহত হয় তাতে এলাকায় ব্যাপক উত্তেজনা রং শৃষ্টি হয়।এই বিষয়টিকে কেন্দ্র করে জেলা পুলিশ সুপার জগদীশ্বর রেড্ডি জানান বর্তমানে সার্বিক পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে তবে বর্তমানে সার্বিক পরিস্থিতি পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।



