Friday, August 21, 2026
বাড়িখবররাজ্য৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে NLFT-ATTF

৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে NLFT-ATTF

ত্রিপুরায় আত্মসমর্পণকারী NLFT ও ATTF সদস্যদের ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার বন্ধের ডাক। পুনর্বাসন ও আর্থিক প্যাকেজ বাস্তবায়নের দাবি পূরণ না হওয়ার অভিযোগে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগরতলা প্রেসক্লাবে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার বন্ধের ডাক দিল আত্মসমর্পণকারী NLFT ও ATTF-এর নেতৃত্ব। তাদের অভিযোগ, আত্মসমর্পণকারী জঙ্গিদের পুনর্বাসন সংক্রান্ত একাধিক দাবি রাজ্য সরকার এখনও পূরণ করেনি। এই দাবিতে আগামী ৪ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে বন্ধ পালন করা হবে বলে জানানো হয়েছে।

শুধু বন্ধ নয়, ওই দিন চুরাইবাড়ি, আসাম-আগরতলা সড়ক এবং ভারত-বাংলাদেশ সীমান্তের আখাউড়া রোড-সহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধেরও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আত্মসমর্পণকারী NLFT-এর পরিমল দেববর্মা, প্রসেনজিৎ দেববর্মা-সহ NLFT ও ATTF-এর অন্যান্য নেতৃত্ব। উল্লেখ্য, আত্মসমর্পণকারী সদস্যদের পুনর্বাসন ও আর্থিক প্যাকেজ বাস্তবায়নের দাবিতে এর আগেও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। চলতি বছরের জুন মাসেও একই দাবিতে ৭২ ঘণ্টার রাজ্যব্যাপী বন্ধ এবং সড়ক ও রেল অবরোধের ডাক দেওয়া হয়েছিল। এখন দেখার, ৪ সেপ্টেম্বরের এই কর্মসূচি ঘিরে রাজ্য সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় এবং আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের কোনও সমঝোতা হয় কি না।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য